চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টাবু-আলী ফজলদের সাথে বলিউডের সিনেমায় বাঁধন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:০৬ অপরাহ্ণ ১৪, অক্টোবর ২০২১
বিনোদন
A A

কথায় আছে, ‘সবুরে মেওয়া ফলে’। সাম্প্রতিক এই কথার উজ্জ্বল উদাহরণ যেনো অভিনেত্রী আজমেরী হক বাঁধন! নানা ঘাত প্রতিঘাত পেরিয়ে অভিনয় ক্যারিয়ারের সবচেয়ে সুন্দর সময়ে তিনি আছেন।

কান মাতানো এই অভিনেত্রীর বলিউডে পদার্পন নিয়ে ক’দিন ধরেই ছিলো গুঞ্জন। অনেক কানাঘুষার পর বৃহস্পতিবার জানা গেলো, সত্যি সত্যিই বলিউডের সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন ‘চ্যানেল আই লাক্স সুপারস্টার’ খ্যাত আজমেরী হক বাঁধন।

বলিউডের ‘হায়দার’ খ্যাত নির্মাতা বিশাল ভরদ্বাজের ‘খুফিয়া’ নামের আলোচিত সিনেমাটিতেই দেখা যাবে বাঁধনকে। যার সত্যতা নিশ্চিত করেছেন নির্মাতা নিজেই।

ইনস্টাগ্রামে বাঁধনের সঙ্গে একটি স্থিরচিত্র প্রকাশ করে খবরটি শেয়ার করেন বিশাল। ছবিতে ‘হ্যাশট্যাগখুফিয়া’ যুক্ত করে বিশাল ভরদ্বাজ লিখেন, ‘বাংলাদেশের দুর্দান্ত অভিনেত্রী বাঁধনকে পেয়ে আমি খুবই আনন্দিত।’

‘খুফিয়া’ সিনেমাটি হতে যাচ্ছে একটি অত্যাধুনিক অ্যাকশন স্পাই থ্রিলার। এরআগে সিনেমাটি প্রসঙ্গে বিশাল ভরদ্বাজ বলেছেন, ‘ভারতীয় চলচ্চিত্রে এই মানের থ্রিলার ফিল্ম খুব একটা হয়নি।’

তবে সিনেমার প্লট নিয়ে আগাম কিছুই বললেন না নির্মাতা। এরইমধ্যে ছবির টিজারও প্রকাশ করেছে নেটফ্লিক্স। যেখানে দেখা যায় বলিউডের একঝাঁক জনপ্রিয় মুখ। আছেন টাবু, আলী ফজল, আশীষ বিদ্যার্থীর মতো অভিনেতারা।

Reneta

তবে এই সিনেমায় বাঁধনের চরিত্র নিয়ে এখনও নির্মাতা কিংবা নেটফ্লিক্স এর পক্ষেও কিছুই খোলাসা করা হয়নি।

 

View this post on Instagram

 

A post shared by Vishal Bhardwaj (@vishalrbhardwaj)

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আজমেরী হক বাঁধনআলী ফজলটাবুবলিউডবাঁধনবিশাল ভরদ্বাজলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

শেখ হাসিনা ছিলেন ইতিহাসের ঘৃণ্য ফ্যাসিস্ট: রিজভী

আগস্ট ৫, ২০২৬

লোহিত সাগরে হামলায় ডুবে গেল ভারতীয় পণ্যবাহী জাহাজ

আগস্ট ৫, ২০২৬
সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশা। ছবি: সংগৃহীত

সাবেক যুগ্ম সচিব জগলুল পাশা গ্রেপ্তার

আগস্ট ৫, ২০২৬

শ্রীলঙ্কায় প্রবল বৃষ্টিতে বন্যা ও ভূমিধসে অনেক হতাহত

আগস্ট ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই শহীদ পরিবার ও আহতদের জন্য ফ্ল্যাটের নির্মাণকাজ সেপ্টেম্বরে শুরু: গৃহায়ন প্রতিমন্ত্রী

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT