চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রযোজক ও পরিচালক আজিজুর রহমান বুলি মারা গেছেন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৫০ পূর্বাহ্ণ ২৪, অক্টোবর ২০২২
- সেমি লিড, বিনোদন
A A

বিশিষ্ট চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক আজিজুর রহমান বুলি মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

চলচ্চিত্র পরিচালক মুশফিকুর রহমান গুলজার জানিয়েছেন, চলচ্চিত্র প্রযোজক, পরিচালক এবং বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক সমিতির সাবেক সভাপতি আজিজুর রহমান বুলি রবিবার দিবাগত রাত ৩টা ২০ মিনিটে উত্তরার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়ে ছিল ৭৮ বছর।

গুলজার বলেন, আজিজুর রহমান বুলি ছিলেন চলচ্চিত্র শিল্পের একজন যোগ্য নেতা। চলচ্চিত্র প্রযোজকদের যে কোন সমস্যায় তিনিই প্রথম সাহায্যের জন্য এগিয়ে আসতেন। গভীর রাতেও তিনি ছুটে আসতেন প্রযোজক পরিচালদের সমস্যার সমাধান করতে। বাংলাদেশ চলচ্চিত্র শিল্প একজন গুণী ও ভালো মানুষকে হারালো।

সকাল ১০টায় উত্তরা ৭ নম্বর সেক্টরের মসজিদে প্রথম জানাযা। বাদ জোহর দ্বিতীয় জানাযার পর বনানী কবরস্থানে দাফন হবে বলে জানা গেছে।

সত্তরের দশকে ‘নাচের পুতুল’ প্রযোজনা করে সিনেমাতে আজিজুর রহমান বুলির আগমন। এর পর ১৯৮০ সালে ‘শেষ উত্তর’ সিনেমা দিয়ে নির্মাণে হাতেখড়ি হয় তার।

সবশেষ এ নির্মাতাকে দেখা গিয়েছিল ‘বন্ধু যখন শত্রু’ সিনেমায়। আজিজুর রহমান বুলির সিনেমায় শবনম, সোহেল রানা, জসীম, ইলিয়াস কাঞ্চন, শাবানা, নূতন, ববিতা, অলিভিয়া, অঞ্জনা, সুচরিতা, রোজিনা ছাড়াও অভিনয় করেছেন ভারতের শতাব্দী রায় ও রঞ্জিত মল্লিকের মতো তারকারা।

Reneta

তার অধিকাংশ সিনেমা বিদেশে চিত্রায়িত হয়েছে। এ কারণে ইন্ডাস্ট্রিতে তিনি ‘পর্যটক-প্রযোজক-পরিচালক’ হিসেবে পরিচিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

করোনায় শনাক্ত আরও ২ লাখ

পরবর্তী

একাদশে তিন পেসার, সৌম্য-শান্তকে নিয়ে আগে ব্যাটিং

পরবর্তী

একাদশে তিন পেসার, সৌম্য-শান্তকে নিয়ে আগে ব্যাটিং

ইসরায়েলি সেনাদের গুলিতে ফিলিস্তিনি নিহত

সর্বশেষ

চ্যানেল আই বিশ্বকাপ টিমের অনুমানই সঠিক হল, চ্যাম্পিয়ন হল স্পেন

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

১৬ বছর পর আবারও বিশ্বসেরা স্পেন, উৎসবমুখর পর্তুগালের রাজপথ

জুলাই ২০, ২০২৬

‘স্পেনের ভাগ্য আগেই লেখা ছিল’

জুলাই ২০, ২০২৬

অনশন ভাঙতে তিন শর্ত দিলেন সোনম ওয়াংচুক

জুলাই ২০, ২০২৬

ইরানের হামলায় ইরাকে মার্কিন সেনা নিহত

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT