চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তিন দিনেই ১০০ কোটির ক্লাবে ‘আওয়ারাপন ২’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১৯ অপরাহ্ণ ১৭, আগস্ট ২০২৬
বিনোদন
A A

দীর্ঘ ১৯ বছর পর ‘আওয়ারাপন’ সিনেমার সিক্যুয়েল নিয়ে পর্দায় হাজির হয়েছেন বলিউড অভিনেতা ইমরান হাশমি। তার সেই প্রত্যাবর্তনই যেন বক্স অফিসে রীতিমতো সাড়া ফেলে দিয়েছে।

নিতিন কক্কর পরিচালিত এ সিনেমাটি গত ১৪ আগস্ট ভারতের ৩ হাজার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। আর মুক্তির ৩দিনেই ১০০ কোটির ক্লাবে প্রবেশ করেছে ‘আওয়ারাপন ২’ সিনেমাটি।

বলিউড মুভি রিভিজ বলছে, ‘আওয়ারাপন ২’ সিনেমাটি মুক্তির প্রথম দিনে আয় করেছে ২২.৫ কোটি রুপি (নিট), দ্বিতীয় দিনে আয় করেছে ৩৩.৫ কোটি রুপি (নিট), তৃতীয় দিনে আয় করে ২২ কোটি রুপি (নিট)। অর্থাৎ, ৩ দিনে বিশ্বব্যাপী সিনেমাটির গ্রস আয় ১০৫.২ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ১৩৪ কোটি ৮৪ লাখ টাকা)।

Banglabid

ফলে এই সিনেমাটি এখন ইমরান হাশমির ক্যারিয়ারে লিড অভিনেতা হিসেবে সবচেয়ে বড় ওপেনিং হিসেবে বিবেচিত হচ্ছে। এর আগে তার ক্যারিয়ারের সেরা ওপেনিং ছিল ‘বাদশাহো’র, যেটি মুক্তির প্রথম দিনে ১২.৫০ কোটি রুপি আয় করেছিল। সেই রেকর্ডকে অনেকটা পিছনে ফেলেছে ‘আওয়ারাপন ২’।

‘আওয়ারাপান টু’ সিনেমার গল্পের পরিসর পূর্বের চেয়ে বৃদ্ধি পেয়েছে। থাইল্যান্ডের ব্যাংকককে পটভূমি করে মানবপাচার চক্রের কবল থেকে ছোট একটি মেয়েকে উদ্ধার অভিযানে নামে শিবম পণ্ডিত। বেরিয়ে আসে সশস্ত্র দুষ্কৃতিকারী, অপরাধজগতের ক্ষমতাশালী চরিত্র এবং বিশ্বাসঘাতকতার জটিল সমীকরণ। ফলে সিনেমাটির শুরু থেকে অ্যাকশন ও আবেগ প্যারালালি এগোতে থাকে।

নিতিন কক্কর পরিচালিত ‘আওয়ারাপন ২’ প্রযোজনা করেছেন বিশাল ভাট। সিনেমায় শিবম পণ্ডিত চরিত্রে আবারও ফিরেছেন ইমরান হাশমি। তার সঙ্গে অভিনয় করেছেন শাবানা আজমি, দিশা পাটানি ও সুবিন্দর ভিকি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ‘আওয়ারাপন ২’ইমরান হাশমিবক্স অফিস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

হামাসের সঙ্গে বিরল আলোচনার পর ইসরায়েল গেলেন কুশনার

পরবর্তী

১৬ বছর বয়সেই বিশ্বের সর্বকনিষ্ঠ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট লক্ষ্মণন

পরবর্তী

১৬ বছর বয়সেই বিশ্বের সর্বকনিষ্ঠ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট লক্ষ্মণন

ছবি: সংগৃহীত

শতভাগ জিপিএ-৫ পাওয়া কাদির মোল্লা স্কুলকে শিক্ষা বোর্ডের শোকজ

সর্বশেষ

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাসের চাপায় প্রাণ গেল দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT