বাংলাদেশ

বঙ্গমাতার জন্মবার্ষিকীতে বনানী কবরস্থানে আওয়ামী লীগের শ্রদ্ধা

চ্যানেল আই অনলাইন স্মরণসভায় নেতৃবৃন্দের শ্রদ্ধাঞ্জলি. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আই অনলাইন এর নেতৃবৃন্দ স্মরণসভায় অংশগ্রহণ করে শ্রদ্ধা নিবেদন করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের ৯২তম জন্মবার্ষিকীতে বনানীতে তার কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন আওয়ামী লীগ ও দলটির অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।

আজ শনিবার (০৮ আগস্ট) সকালে আওয়ামী লীগের পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা জানান, দলটির সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। পরে তার আত্মার শান্তি কামনায় মোনাজাত করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী হাছান মাহামুদ, সভাপতি মন্ডলীর সদস্য মতিয়া চৌধুরীসহ শীর্ষ নেতারা।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সংকটে-সংগ্রামে বেগম মুজিব পাশে না দাঁড়ালে বঙ্গবন্ধুর জন্য বাংলাদেশ স্বাধীন করা কঠিন হতো।

 

বিষয়:বঙ্গবন্ধু বঙ্গমাতার জন্মবার্ষিকী বিএনপি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…