আওয়ামী লীগের শান্তি সমাবেশ শুরু

শান্তি সমাবেশে অংশগ্রহণকারী মানুষের বিশাল সমাগম, বিভিন্ন দলের পতাকা ও ব্যানার দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের শান্তি সমাবেশ শুরু হয়েছে। এখন সাংস্কৃতিক পরিবেশনা চলছে।
থেমে থেকে বৃষ্টির মধ্যে শুরু হয়েছে শান্তি সমাবেশের আয়োজন। দেশের খ্যাতনামা কণ্ঠ ও আবৃত্তি শিল্পীরা পরিবেশন করেছেন।
জমার নামাজের শুরু এবং শেষে বৃষ্টিতে ছেদ পড়ে শান্তি সমাবেশের আয়োজন। এ সময়টাতে নেতাকর্মীরা আশ-পাশে দোকান গুলোতে অবস্থান নেয়। তাদের সেলফি তুলতেও দেখা যায়।
মঞ্চ থেকে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের ‘জয় বাংলা, বাংলার জয়’ বাজিয়ে নেতাকর্মীদের উজ্জীবিত করা হয়। শামসুর রহমান রচিত ‘আমার পরিচয়’ কবিতা আবৃত্তি করেন খ্যাতিমান আবৃত্তিশিল্পী মাইদুল ইসলাম। সংগীত পরিবেশন করেন দেলোয়ার হোসেন বয়াতী।
এর আগে, খণ্ড খণ্ড মিছিল নিয়ে আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গ-সহযোগী ও ভ্রাত্রিপ্রতিম সংগঠনগুলোর নেতাকর্মীরা আসতে শুরু করে সমাবেশস্থলে। বিকাল ৩টায় শুরু হয় সমাবেশ। আয়োজক তিন সংগঠনের কেন্দ্রীয় নেতারা একে একে বক্তব্য রাখেন।
বক্তব্য রাখবেন আওয়ামী লীগের সিনিয়র নেতারা।
বিএনপি জামায়াতের হত্যা, ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে ঢাকা বিভাগীয় শান্তির সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থি

ত আছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম, জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজমসহ অনেকে।
শান্তি সমাবেশ সভাপতিত্ব করেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলের শামস পরশ। সমাবেশটি সঞ্চালনা করছেন যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ মাইনুল হোসেন খান নিখিল।







