নিবন্ধিত ২২টি দল ও জোটের কাছে সংস্কার প্রস্তাব চেয়েছে নির্বাচন ব্যবস্থা সংস্কার বিষয়ক কমিশন। তবে চাওয়া হয়নি আওয়ামী লীগসহ জোটভুক্ত দলগুলোর কাছে। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বলেছেন, নির্বাচন পদ্ধতির পরিবর্তন নিয়ে কোন সিদ্ধান্ত নেয়া হয়নি। তাঁর প্রত্যাশা, জনস্বার্থে রাজনৈতিক দলগুলো সুষ্ঠু নির্বাচনে সহায়ক ভূমিকা পালন করবে।







