রাজনীতি

বিএনপি প্রধানমন্ত্রীকে হত্যার ষড়যন্ত্র করছে: আব্দুর রহমান

আব্দুর রহমান বিএনপি প্রধানের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ করেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আব্দুর রহমান বিএনপি প্রধানের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ করে বক্তব্য রাখছেন, পাশে অন্য নেতা ও সাংবাদিকরা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

সংবিধান বিরোধী কোনো দাবি আওয়ামী লীগ মানবে না বলে জানিয়ে দিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান। বিএনপি প্রধানমন্ত্রীকে হত্যার ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করেন তিনি।

শনিবার (৪ মার্চ) দুপুরে বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত শান্তি সমাবেশে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

আব্দুর রহমান বলেন, নির্বাচনে শক্তিশালী রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী চায় আওয়ামী লীগ। সরকার বিরোধীদের ক্ষমতা ভাগাভাগির স্বপ্ন পূরণ হবে না।

তত্বাবধায়ক সরকার নয়; বিএনপি প্রধানমন্ত্রীকে হত্যার ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করে তিনি বলেন, বঙ্গবন্ধু পরিবারের জন্য জীবন দিয়ে লড়াই করবে দলের নেতা-কর্মীরা।

বিষয়:আওয়ামী লীগ আব্দুর রহমান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…