চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গাজীপুরে আওয়ামী লীগ ঐক্যবদ্ধ: এস এম কামাল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৩২ অপরাহ্ণ ২৯, এপ্রিল ২০২৩
রাজনীতি
A A

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন বলেছেন, গাজীপুরে আওয়ামী লীগ ঐক্যবদ্ধ। এখানকার তৃণমূলের নেতাকর্মীরা কোনও ব্যক্তির পক্ষে নয়, তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নৌকার পক্ষে ঐক্যবদ্ধ। এই নির্বাচনে বিএনপি বা অন্য যারাই অংশ নিক না কেন, আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থেকে নৌকাকেই বিজয়ী করবে।

গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে শনিবার কাশিমপুর হাই স্কুল এন্ড কলেজে থানা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভা ও কর্মী সমাবেশে তিনি এসব কথা বলেন।

এস এম কামাল হোসেন বলেন, জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি জামায়াতসহ কিছু অপশক্তির মূল লক্ষ্য বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। জাতির পিতা বঙ্গবন্ধু কণ্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের শক্তি ও সাহস। শেখ হাসিনা এসেছিলেন বলেই আজকে যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে। শেখ হাসিনা এসেছিলেন বলেই ক্ষুধা, দারিদ্র, সন্ত্রাস, জঙ্গিবাদের বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল। সেই শেখ হাসিনার বিরুদ্ধে আজ মিথ্যাচার হচ্ছে। আওয়ামী লীগের বিরুদ্ধে নয়, তাদের ক্ষোভ শেখ হাসিনা বিরুদ্ধে।

তিনি আরও বলেন, এই অপশক্তির সকল ষড়যন্ত্রের জবাব দিতে হলে ১৫ তারিখ গাজীপুর সিটি নির্বাচনে ঐক্যবদ্ধভাবে নৌকাকে বিজয়ী করতে হবে।

সভায় আরও উপস্থিত ছিলেন গাজীপুর সিটি নির্বাচনের আওয়ামী লীগের মেয়র প্রার্থী মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজতম উল্লাহ খান, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউল্লাহ মন্ডল। সভায় সভাপতিত্ব করেন কাশিমপুর থানা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন এবং সঞ্চলনা করেন সাধারণ সম্পাদক মীর মো. আসাদুজ্জামান তুলা।

পরে গাজীপুরের কোনাবাড়ি থানা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত যৌথ কর্মী সমাবেশে যোগ দেন এস এম কামাল হোসেন। এ সময় আওয়ামী লীগের কেন্দ্রীয় এই সাংগঠনিক সম্পাদক বলেন, বাংলাদেশের রাজনীতির পেক্ষাপটে এই সিটি করপোরেশন নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। গাজীপুরের পরে আরও চারটি সিটি নির্বাচন। এই চারটি নির্বাচনও খুবই গুরুত্বপূর্ণ। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এই নির্বাচন টার্নিং পয়েন্ট। এই নির্বাচন সেমিফাইনাল।

Reneta

তিনি আরও বলেন, এই নির্বাচন শুধু আজতম উল্লাত খানের জয় পরাজয়ের নির্বাচন নয়। এটা আমার আপনার সবার জয় পরাজয়ের নির্বাচন। আমরা যারা তৃণমূলের কর্মী, আওয়ামী লীগের কর্মী, বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। যারা বিশ্বাস করি শেখ হাসিনা আমাদের শক্তি সাহস প্রেরণা, যারা বিশ্বাস করি শেখ হাসিনা আছে বলেই বাংলাদেশ ভালো আছে, আমি আপনি ভালো আছি। এই নির্বাচনে শেখ হাসিনার প্রার্থীকে, নৌকার প্রার্থীকে বিজয়ী করতে হবে।
এসময় আরও উপস্থিত ছিলেন গাজীপুর সিটি নির্বাচনের আওয়ামী লীগের মেয়র প্রার্থী মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজতম উল্লাহ খান, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউল্লাহ মন্ডল। সভায় সভাপতিত্ব করেন আব্দুর রহমান মাস্টার এবং পরিচালনা করেন খলিলুর রহমান।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আওয়ামী লীগএস এম কামাল হোসেন
শেয়ারTweetPin

সর্বশেষ

মহান মুক্তিযুদ্ধে রবীন্দ্রনাথের গান হয়ে উঠেছিল প্রেরণার বিশেষ উৎস: প্রধানমন্ত্রী

মে ৭, ২০২৬

বাংলাদেশের শিক্ষাব্যবস্থা সংস্কারে নতুন দিকনির্দেশনা ইউনিসেফের

মে ৭, ২০২৬

‘পুশব্যাক’ নিয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের মন্তব্যের জবাবে ভারতের প্রতিক্রিয়া

মে ৭, ২০২৬

রিয়ালের ভালভার্দে-শুয়ামেনির মারামারি, একজন হাসপাতালে

মে ৭, ২০২৬

প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের বগুড়া বিমানবন্দর পরিদর্শন

মে ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT