রাজনীতি

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে আওয়ামী লীগের জনসভা আজ

বাংলাদেশ আওয়ামী লীগের পতাকা ও জনসমাবেশের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে আওয়ামী লীগের জনসভায় অংশগ্রহণকারীরা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আজ সোমবার জনসভা করবে আওয়ামী লীগ। এরই মধ্যে জনসভার যাবতীয় প্রস্তুতি শেষ হয়েছে।

নিশ্চিত করা হয়েছে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা। বিশ্ব ইজতেমার আখেরী মোনাজাতের কারণে এক দিন পিছিয়ে এ জনসভার করছে আওয়ামী লীগ। দুপুর আড়াইটায় শুরু হতে যাওয়া এ জনসভায় বক্তৃতা করবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

ঢাকা ও এর আশপাশের বিভিন্ন জেলা থেকে বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সমর্থকরা এ জনসভায় যোগ দেবেন আশা করছে দলটি।

বিষয়:আওয়ামী লীগ জনসভা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…