চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্রীড়াঙ্গন থেকে নৌকার মনোনয়ন পেলেন যারা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৩২ অপরাহ্ণ ২৬, নভেম্বর ২০২৩
স্পোর্টস
A A

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। নৌকার মনোনয়ন পেয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান, সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা ও জাতীয় ফুটবলের দলের সাবেক খেলোয়াড় আব্দুস সালাম। তারা ছাড়াও ক্রীড়াঙ্গনের এক ঝাঁক ব্যক্তিত্ব পেয়েছেন নৌকার প্রতিনিধিত্ব করার সুযোগ।

রোববার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ২৯৮ সংসদীয় আসনে মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। প্রথমবারের মত নৌকার মনোনয়ন পেয়েছেন সাকিব আল হাসান। মাগুরা-১ আসনে নৌকার হয়ে প্রতিদ্বন্দ্বীতা করবেন টাইগার অলরাউন্ডার।

সাকিব পাশাপাশি আওয়ামী লীগ থেকে প্রথমবার মনোনয়ন পেয়েছেন বিসিবি পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল। মৌলভীবাজার-২ আসন থেকে লড়বেন তিনি। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা পুনরায় মনোনয়ন পেয়েছেন নড়াইল-২ আসন থেকে। ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসন থেকে অংশ নিয়ে জয়লাভ করেছিলেন মাশরাফী।

কিশোরগঞ্জ-৬ আসন থেকে পুনরায় নৌকার মনোনয়ন পেয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান সভাপতি নাজমুল হাসান পাপন। ঢাকা-৯ আসনের বর্তমান সংসদ সদস্য বিসিবির সাবেক সভাপতি সাবের হোসেন চৌধুরী। একই আসনে আবার নৌকার মাঝি তিনি। আইসিসি ও বিসিবির সাবেক সভাপতি আহম মোস্তফা কামাল নৌকার হাল ধরবেন কুমিল্লা-১০ আসনে। বর্তমান সরকারের অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করছেন তিনি।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) দুই শীর্ষ কর্তা আব্দুস সালাম মুর্শেদী ও কাজী নাবিল আহমেদ মনোনয়ন পেয়েছেন তাদের নিজ আসনে। খুলনা-৪ আসন থেকে লড়বেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় ও বাফুফের জ্যেষ্ঠ সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী। বাফুফের সহ-সভাপতি কাজী নাবিল যশোর-৩ থেকে আওয়ামী লীগের হাল ধরবেন।

সাবেক হকি খেলোয়াড়, ঢাকা আবাহনীর পরিচালক ও বর্তমান জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু ঢাকা-৩ থেকে নির্বাচন করবেন। আবাহনীর আরেক পরিচালক বর্তমান পররাষ্ট্র মন্ত্রী শাহরিয়ার আলম রাজশাহী-৬ আসন থেকে লড়বেন। আবাহনী ক্লাবের চেয়ারম্যান সালমান এফ রহমান লড়বেন ঢাকা-১ আসন থেকে।

Reneta

গাইবান্ধা-২ থেকে ফের নৌকার মনোনয়ন পেয়েছেন সাবেক অ্যাথলেট ও বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের সহ-সভাপতি মাহবুব আরা গিনি। দেশের ক্রীড়া ফেডারেশনগুলোর সভাপতি সরকার থেকে মনোনীত। যাদের অনেকেই এমপি ও মন্ত্রী। তাদের মধ্যেই অনেকেই পুনরায় নৌকার প্রার্থী হয়েছেন।

যাদের মধ্যে অন্যতম স্কোয়াশ ফেডারেশনের সভাপতি কর্নেল (অব.) ফারুক খান (গোপালগঞ্জ-১), বাংলাদেশ কুস্তি ফেডারেশনের সাবেক সভাপতি শাহজাহান খান (মাদারীপুর-২), বাংলাদেশ উশু ফেডারেশনের সভাপতি আবদুস সোবহান গোলাপ (মাদারীপুর-৩), বাংলাদেশ ক্যারম ফেডারেশনের সভাপতি জুনাইদ আহমেদ পলক (নাটোর-৩)। তাছাড়াও বাফুফের সাবেক রেফারিজ কমিটির চেয়ারম্যান বীর বাহাদুর উ শৈ সিং বান্দরবান থেকে নির্বাচন করবেন।

এছাড়া দুই সাবেক ক্রীড়া প্রতিমন্ত্রী ওবায়দুল কাদের (নোয়াখালী-৫) ও বীরেন শিকদার (মাগুরা-২) এবং বর্তমান ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল (গাজীপুর-২) আবারও নৌকার মাঝি হয়েছেন।

মনোনয়ন পাননি বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আরিফ খান জয় ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক নাইমুর রহমান দুর্জয়। আরিফ নেত্রকোনা-২ আসনের সংসদ সদস্য ও যুব ও ক্রীড়া উপমন্ত্রী ছিলেন। গত দুই নির্বাচনে মানিকগঞ্জ-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন দুর্জয় ।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আওয়ামী লীগওবায়দুল কাদেরদ্বাদশ সংসদ নির্বাচননৌকাপাপনমাশরাফীলিড স্পোর্টসসাকিবসালাম মুর্শেদী
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি সংগৃহীত

‘আওয়ামী লীগের শাসনামলে গণমাধ্যমের স্বাধীনতা ধ্বংস করে দেওয়া হয়েছে’

মে ২, ২০২৬

বৃষ্টি দেখে ‘পরিকল্পনা’ বদলায় নিউজিল্যান্ড

মে ২, ২০২৬
ছবি: সংগৃহীত

মাগুরায় বাসের ধাক্কায় কৃষক নিহত

মে ২, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে চুরির পর ৭৩৫টি ল্যাপটপে আগুন, গ্রেপ্তার ৩

মে ২, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সঙ্গে পুনরায় যুদ্ধ শুরুর শঙ্কা রয়েছে: ইরান

মে ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT