চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাতীয় পার্টির জন্য যে ২৬ আসন ছেড়েছে আওয়ামী লীগ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০৮ অপরাহ্ণ ১৭, ডিসেম্বর ২০২৩
- সেমি লিড, রাজনীতি
A A

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ এই দুই দলের সমঝোতায়, জাতীয় পার্টির জন্য ২৬টি আসন ছাড়ার সিদ্ধান্ত জানিয়েছে আওয়ামী লীগ। তবে ঢাকার কোনো আসন ছাড়া হবে না।

রোববার ১৭ ডিসেম্বর দুপুরে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে ব্রিফিংয়ে ওবায়দুল কাদের বলেন, আমাদের সাথে তাদের কথা হচ্ছে। তারা ক্ষুব্ধ হয়েছে বলে জানা নেই।

সূত্রে জানা গেছে, ২৬ আসনের মধ্যে রয়েছে, ঠাকুরগাঁও-৩, কিশোরগঞ্জ-৩, রংপুর-১, রংপুর-৩, নীলফামারী-৪, কুড়িগ্রাম-১, কুড়িগ্রাম-২, নারায়ণগঞ্জ-৫, গাইবান্ধা-১, গাইবান্ধা-২, সিলেট-৩, নীলফামারী-৩, বগুড়া-৩, ব্রাহ্মণবাড়িয়া-২, চট্টগ্রাম-৮, বগুড়া-২, সাতক্ষীরা-২, ফেনী-৩, চট্টগ্রাম-৫, পটুয়াখালী-১, ময়মনসিংহ-৫, ময়মনসিংহ-৮, পিরোজপুর-৩, হবিগঞ্জ-১, মানিকগঞ্জ-১ এবং বরিশাল-৩।

এদিকে আজ বেলা ১১টায় জাতীয় পার্টির বনানীর চেয়ারম্যানের কার্যালয়ের সামনে অবস্থান করেন দলটির নেতাকর্মীরা। সেসময় তারা বলেন, সিট ৪০টা হলে আমরা নির্বাচনে যাব। এর কম দিলে নির্বাচনে যাব না। এভাবে নির্বাচন হয় না। আমাদের দাবি মানা না হলে আমরা নির্বাচনে যাব না। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন।

বেলা আড়াইটার দিকে শেষ খবর পাওয়া অনুযায়ী, জাপার বনানী কার্যালয়ের ভেতরে দলটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের, মহাসচিব মুজিবুল হক চুন্নুসহ সিনিয়র নেতারা বৈঠক করছেন। আর বাইরে দলটির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অবস্থান করছেন। নেতাকর্মীদের ভিড় দেখে কার্যালয়ে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

 

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ২৬ আসনআওয়ামী লীগজাতীয় পার্টি
শেয়ারTweetPin

সর্বশেষ

সুড়ঙ্গ–দাগি’র পর বড়পর্দায় আবারও নিশো-তমা জুটি

আগস্ট ২, ২০২৬

শ্রীলঙ্কা সিরিজে নেই বুমরাহ, ঝুঁকি নিতে চায় না বিসিসিআই

আগস্ট ২, ২০২৬

হেলাল খান আহ্বায়ক, শিবা সানু সদস্য সচিব, মুখপাত্র জয় চৌধুরী

আগস্ট ২, ২০২৬
ছবি: সংগৃহীত

উত্তরখানে পরিচ্ছন্নতা কার্যক্রম ঘিরে সংঘর্ষে আহত ১৫

আগস্ট ২, ২০২৬
বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ল ফার্ম নিয়োগ করেছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

ইউএইতে বেনজীরের জামিন বাতিলে আইনি লড়াইয়ে সরকার, ল ফার্ম নিয়োগ

আগস্ট ২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT