রাজনীতি

আ.লীগ নেতাদের দেশে এনে শাস্তির ব্যবস্থা করতে হবে: শফিকুল ইসলাম মাসুদ

চ্যানেল আই অনলাইন সংবাদ সম্মেলনে অংশগ্রহণকারী নেতৃবৃন্দ. Channel i News - চ্যানেল আই নিউজ

সংবাদ সম্মেলনে উপস্থিত বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকরা।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, সরকারের কাছে আমাদের অনুরোধ ছাত্র আন্দোলনসহ যে হত্যাকাণ্ডে ঘিরে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের বাকি নেতাদের বিরুদ্ধে মামলা হয়েছে তাদের প্রত্যেকে দেশে এনে শাস্তির ব্যবস্থা করতে হবে।

শুক্রবার (৮ নভেম্বর) মীরহাজীরবাগ তা’মিরুল মিল্লাত কামিল মাদ্রাসায় ইউনিট দায়িত্বশীল সম্মেলন এসব বলেন তিনি।

তিনি বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করে আসেছে জামায়াতের নেতারা। যাদের শাস্তির আওতায় আনা হয়েছে তারা কখনও পালানোর চেষ্টা করেননি। দীর্ঘ ১৫ বছর জুলুমের শিকার হয়েছে জামায়াতের নেতারা।

সম্মেলনে সভাপতিত্ব করেন মহানগরী কর্মপরিষদের সদস্য সোহেল জয়নুল আবেদিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সহকারী কেন্দ্রেয় সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান।

বিষয়:আওয়ামী লীগ আওয়ামী লীগ নেতা জামায়াতে ইসলামী শাস্তি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…