চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পুলিশের গাড়ি থেকে ছিনিয়ে নেয়া সেই আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

আখতারুজ্জামানআখতারুজ্জামান
৩:৩৬ অপরাহ্ণ ০৫, ফেব্রুয়ারি ২০২৫
- সেমি লিড, অপরাধ
A A

পুলিশের গাড়ি থেকে ছিনিয়ে নেয়া পাবনার সুজানগর উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক পৌর মেয়র আব্দুল ওহাবকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার এক সহযোগী রাব্বিকেও গ্রেপ্তার করা হয়। এর আগে ওহাবকে ছিনিয়ে নেয়ার জেরে বিভিন্ন সময়ে আরও ১২ জনকে গ্রেপ্তার করে পুলিশ।

বুধবার (৫ ফেব্রুয়ারি) পাবনার পুলিশ সুপার মোরতাজা আলী খান আব্দুল ওহাবের গ্রেপ্তারের বিষয়ে প্রেস ব্রিফিংয়ে বিস্তারিত বর্ণনা দেন।

পুলিশ সুপার জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনভিত্তিক একটি মামলার পলাতক আসামি ছিলেন আব্দুল ওহাব। গত ২ ফেব্রুয়ারি গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ওহাবকে সুজানগর স্কুর মাঠ থেকে গ্রেপ্তার করে। এ সময় দলীয় নেতাকর্মী এবং তার আত্মীয় স্বজনরা পুলিশের গাড়ি থেকে জোর করে ওহাবকে ছিনিয়ে নেয়।

তিনি আরও জানান, তাদের হামলায় বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হন। এ ঘটনার পর ওহাবকে ধরতে যৌথবাহিনী সাঁড়াশি অভিযান চালায় এবং এরই ধারাবাহিকতায় পুলিশ সুপার মোতরতোজা আলি খানের নেতৃত্বে বুধবার সকালে সুজানগর উপজেলার মথুরাপুর দোপপাড়া গ্রামের আনিসুর রহমান আনসুর বাড়ি থেকে ওহাবকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সুপার বলেন, এ সময় তার সহযোগী রাব্বিকেও গ্রেপ্তার করা হয়। আব্দুল ওহাব মথুরাপুর গ্রামের মৃত জাহেদ আলী শেখের ছেলে এবং রাব্বি মথুরাপুর মাস্টারপাড়া গ্রামের রশিদ শেখের ছেলে।

এদিকে এলাকাবাসীর দাবি, ওহাব নিজ বাড়িতে স্বেচ্ছায় পুলিশের কাছে আত্মসমর্পণ করেন। গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা আব্দুল ওহাব ও রাব্বিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠাােনা হয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগআওয়ামী লীগ নেতাগ্রেপ্তারপুলিশপুলিশের গাড়ি
শেয়ারTweetPin

সর্বশেষ

বালের্দির জায়গায় আর্জেন্টিনা দলে সেনেসি

জুন ১২, ২০২৬

তিন বছরের চুক্তিতে রিয়াল মাদ্রিদে ফিরলেন মরিনহো

জুন ১২, ২০২৬

উদ্বোধনী ম্যাচে তিন লাল কার্ড, ৯ জনের সাউথ আফ্রিকাকে হারিয়ে শুরু মেক্সিকোর

জুন ১২, ২০২৬

২০২৬ বিশ্বকাপের প্রথম গোল: কে এই হুলিয়ান কুইনোনেস

জুন ১২, ২০২৬

ফুটবলের মহামঞ্চে সালমা হায়েক

জুন ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT