চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা

আখতারুজ্জামান আখতারুজ্জামান
৯:৫৯ পূর্বাহ্ণ ০৯, জুন ২০২৪
- সেমি লিড, জনপদ, পাবনা
A A
পাবনা বাসস্ট্যান্ডের দৃশ্য, রাতের সময়, অনেক মানুষ ও গাড়ি. Channel i News - চ্যানেল আই নিউজ

পাবনায় জহিরুল ইসলাম বাবু ওরফে ডাক বাবু (৪৫) নামের এক আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (৮ জুন) ১০টার দিকে সদর উপজেলার ভাড়ারা ইউনিয়নের নলদহ নতুন পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত বাবু সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের দক্ষিণ মনোহরপুর এলাকার আজাহার শেখের ছেলে এবং ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি।

পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, নলদাহ নতুন পাড়ার জামাল শেখের দোকানে চা খাচ্ছিলেন। এসময় কয়েকজন দুর্বৃত্ত এসে তাকে এলোপাথাড়ি গুলি করে। এতে গুলিবিদ্ধ হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Banglabid

বিষয়টি নিশ্চিত করে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী বলেন, গুলি করে আওয়ামী লীগ নেতাকে হত্যা করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ পাবনা জেনারেল হাসপাতালে রয়েছে।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম জানান, হত্যার প্রকৃত কারণ এখনি বলা যাচ্ছে না। পুলিশের একাধিক টিম কাজ করছে। শীঘ্রই প্রকৃত রহস্য উদঘাটন করা যাবে।

হত্যাকাণ্ডে পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগ নেতাগুলি করে হত্যাপাবনা গয়েশপুর ইউনিয়ন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

উগান্ডাকে বিশ্বকাপের সর্বনিম্ন রানে গুঁড়িয়ে রেকর্ড জয় উইন্ডিজের

পরবর্তী

মুন্সীগঞ্জে যুবককে গলা কেটে হত্যা

পরবর্তী
মুন্সীগঞ্জে যুবককে গলা কেটে হত্যার প্রতিবাদে মানুষের সমাগম. Channel i News - চ্যানেল আই নিউজ

মুন্সীগঞ্জে যুবককে গলা কেটে হত্যা

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ইমকাবিডির শ্রদ্ধাঞ্জলি প্রদান. Channel i News - চ্যানেল আই নিউজ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ইমকাবিডির শ্রদ্ধাঞ্জলি

সর্বশেষ

ছবি: সংগৃহীত

শ্রেণিকক্ষে পিস্তল দিয়ে সহপাঠীকে গুলি করে হত্যা, হামলাকারীও মৃত

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রবাসীদের এনআইডি বিষয়ে নতুন সুবিধার কথা ভাবছে সরকার

আগস্ট ১৮, ২০২৬

দুই স্ত্রীর সংঘাতে জ্ঞান হারালেন মিশর কোচ, প্রথম স্ত্রীকে দিলেন ডিভোর্স

আগস্ট ১৮, ২০২৬
রাশিয়ার পোদোলস্কের কাছে কোলেদিনো ইন্ডাস্ট্রিয়াল পার্কে ইউক্রেনীয় ড্রোন হামলা

যুক্তরাজ্যকে রাশিয়ার কঠোর হুঁশিয়ারি

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশের শর্ত ও প্রধানমন্ত্রীর সফর নিয়ে যে আলোচনা

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT