অপরাধ

রাজধানীতে আওয়ামী লীগ নেতা ‌‘পিলার খায়ের’ আটক

আওয়ামী লীগ নেতা ‌‘পিলার খায়ের’ রাজধানীতে আটক, জনতার মাঝে. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীতে আওয়ামী লীগ নেতা ‌‘পিলার খায়ের’ আটক, জনতার মাঝে নিরাপত্তা ব্যবস্থা জোরদার. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

রাজধানীর নিকুঞ্জ-২ এর জামতলার নিজ বাসা খিলক্ষেত থানা পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে আবুল খায়ের নামে একজন ব্যক্তিকে আটক করেছে।

আজ (১১ জুন) বুধবার রাত ১২টার দিকে তাকে আটক করতে সক্ষম হয় পুলিশ। আটক আবুল খায়ের ‘পিলার খায়ের’ নামেই পরিচিত এবং তিনি খিলক্ষেত থানা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, ঈদ উপলক্ষে আবুল খায়ের নিজ বাসায় অবস্থান করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে খিলক্ষেত থানা পুলিশ রাত ১১টার দিকে তার বাসা ঘিরে ফেলে।

খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, প্রাথমিকভাবে থানায় দায়ের করা একটি মামলার পরিপ্রেক্ষিতে তাকে আটক করা হয়।

তবে তার বিরুদ্ধে আরও কোনো মামলা আছে কিনা, সে বিষয়ে তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

বিষয়:আওয়ামী লীগ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…