চাঁদপুর

চাঁদপুরে আওয়ামী লীগ নেতাকে ছুরিকাঘাতে হত্যা

আওয়ামী লীগ নেতার ছবি, চাঁদপুরে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে. Channel i News - চ্যানেল আই নিউজ

চাঁদপুরে আওয়ামী লীগ নেতাকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় একজন ব্যক্তির ছবি, তিনি বসে আছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

মোরশেদ আলম: চাঁদপুর জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য ও শহীদ জাবেদ মুক্ত স্কাউট গ্রুপের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. রফিক উল্লাহ (৭০) কে ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার সন্ধ্যায় শহরের নতুন বাজার সফিনা আবাসিক হোটেলের তৃতীয় তলায় একটি কক্ষে এই ঘটনা ঘটে। রফিক উল্লাহ ওই এলাকার বাসিন্দা মরহুম আলহাজ্জ মো. হেদায়েত উল্যাহর ছেলে। তিনি অবিবাহিত ছিলেন।

স্থানীয় বাসিন্দারা জানান, মাগরিবের নামাজের পরে বাসার কেয়ার টেকার মিরাজ রফিক উল্লাহকে খুঁজতে গিয়ে ওই কক্ষে প্রবেশ করেন। সেখানে গিয়ে দেখেন কে বা কারা ছুরিকাঘাত করে, একটি ছুরি শরীরে বিদ্ধমান ও রক্তাক্ত অবস্থায় রেখে গেছেন মুক্তিযোদ্ধাকে। পরে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশ বলছে, প্রাথমিকভাবে তারা বুঝতে পেরেছেন এটি ছুরিকাঘাতে হত্যা। ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।

বিষয়:আওয়ামী লীগ নেতা চাঁদপুর ছুরিকাঘাতে হত্যা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…