চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লক্ষ্মীপুরে আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে হত্যা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১৩ পূর্বাহ্ণ ২৩, সেপ্টেম্বর ২০২৪
- সেমি লিড, জনপদ, রাজনীতি, লক্ষ্মীপুর
A A
লক্ষ্মীপুরে আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে হত্যার দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানার পাঁচপাড়া এলাকায় আওয়ামী লীগ নেতা নুর আলম ওরফে নুরু টেইলরকে (৫০) পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রোববার (২২ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহতের লাশ উদ্ধার করে জেলার সদর হাসপাতাল মর্গে রেখেছে পুলিশ।

নুর আলম চন্দ্রগঞ্জ ইউনিয়নের ২ নম্বর পাঁচপাড়া ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি সদর উপজেলার পাঁচপাড়া এলাকার কালামিয়ার ছেলে।

চন্দ্রগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মফিজুল ইসলাম বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এই হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত বা কী কারণে ঘটনাটি ঘটেছে সেটা নিশ্চিত হওয়া যায়নি। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানান তিনি।

পুলিশ ও স্থানীয়রা জানান, নুর আলম চন্দ্রগঞ্জের রাজনীতির পাশাপাশি দরজির কাজ করতেন। ৫ আগস্টে সরকার পতনের পর নুর আলম ব্যবসা বন্ধ করে বাড়িতে আত্মগোপনে ছিলেন। গতকাল রোববার রাত ৯টার দিকে ১৫-২০ জনের এক দল দুর্বৃত্ত নুর আলমের বাড়িতে হামলা চালায়। এ সময় পিটিয়ে তাকে গুরুতর আহত করে। বাধা দিতে গেলে তার স্ত্রী-সন্তানকে পিটিয়ে আহত করা হয়। নুর আলমকে উদ্ধার করে সদর হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের ছেলে আরিফ হোসেন বলেন, বিএনপির সমর্থক ১৫-২০ জনের একদল সন্ত্রাসী গতকাল রাত ৯টার দিকে পাঁচপাড়ার বাড়িতে প্রবেশ করে। ঘরে হামলা চালায়। এ সময় আমার বাবা নুর আলমকে পিটিয়ে হত্যা করে। বাধা দিতে গেলে আমাদের ওপর হামলা করে। আওয়ামী লীগের রাজনীতি করার কারণে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে দাবি করেন তিনি।

ট্যাগ: আওয়ামী লীগআওয়ামী লীগ নেতাআওয়ামী লীগ নেতাকে হত্যাপিটিয়ে হত্যা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নিউইয়র্কের উদ্দেশে রওনা হয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা

পরবর্তী

টরন্টোতে নাট্যাচার্য সে‌লিম আল দীনের ৭৫ তম জন্মজয়ন্তী

পরবর্তী
নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৫ তম জন্মজয়ন্তী উপলক্ষে আলোচনা সভা. Channel i News - চ্যানেল আই নিউজ

টরন্টোতে নাট্যাচার্য সে‌লিম আল দীনের ৭৫ তম জন্মজয়ন্তী

বিক্ষোভকারীরা রাস্তায় দাঁড়িয়ে, যুব নেতা বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

৯ দফার পেছনের গল্প জানালেন সমন্বয়ক আব্দুল কাদের

সর্বশেষ

পিছিয়ে গেল শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায়

আগস্ট ২৫, ২০২৬

বাতিল হচ্ছে ২ লাখ বিদেশির মার্কিন ভিসা, শঙ্কায় কারা

আগস্ট ২৫, ২০২৬

গাইবান্ধায় পাট চাষে ভালো ফলন

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীর যেসব এলাকায় আজ ৮ ঘণ্টা গ্যাস বন্ধ

আগস্ট ২৫, ২০২৬

আলভারেজ নাটকে নতুন মোড়, অ্যাটলেটিকো-বার্সা নাকি আর্সেনাল, কোথায় ঠিকানা

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT