রাজনীতি

যৌথ সভায় বসবে আওয়ামী লীগ

বাংলাদেশ আওয়ামী লীগ এর লোগো, পতাকা ও শোভাযাত্রা প্রতীক. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ আওয়ামী লীগের লোগো, পতাকা ও শোভাযাত্রার প্রতীক, যা দলীয় পরিচয় প্রকাশ করে।. Channel i News – চ্যানেল আই নিউজ

আওয়ামী লীগ নেতৃবৃন্দের সঙ্গে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ এবং সকল সহযোগী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদকগণের যৌথসভা আজ।

আজ (২৩ এপ্রিল) মঙ্গলবার সকাল ১১টায় বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগের নেতৃবৃন্দের সঙ্গে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ এবং সকল সহযোগী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদকগণের যৌথসভা অনুষ্ঠিত হবে।

দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত একটি সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে সভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

বিষয়:আওয়ামী লীগ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…