চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিভিন্ন রাজনৈতিক ব্যক্তির ছত্রছায়ায় আওয়ামী লীগ অপকর্ম করছে: মির্জা আব্বাস

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:২১ অপরাহ্ণ ১২, মার্চ ২০২৫
- সেমি লিড, রাজনীতি
A A

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তির ছত্রছায়ায় আওয়ামী লীগ দেশজুড়ে অপকর্ম করছে। এদেরকে চিহ্নিত করে বিতাড়িত করতে হবে।

বুধবার (১২ মার্চ) বিকেলে ঢাকা মহানগরের দক্ষিণ বিএনপির উদ্যোগে শাহজাহানপুর রেলওয়ে অফিসার্স ক্লাবের মাঠে বিএনপির উদ্যোগে ‘রাষ্ট্র কাঠামোর মেরামতের ৩১দফা ও জনসম্পৃক্তি’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আওয়ামী লীগের ধূর্ত কর্মীরাই এখন বিএনপি-জামায়াতসহ বিভিন্ন দলে ঢুকে পড়েছে। বিভিন্ন রাজনৈতিক ব্যক্তির ছত্রছায়ায় তারা টিকে থাকার চেষ্টা করছে। ছদ্মবেশ ধারণ করে চাঁদাবাজি, দখলবাজিসহ বিভিন্ন ধরনের অপকর্মে লিপ্ত হচ্ছে। এরা অপকর্ম করে বিএনপির কর্মীদের নামে অপবাদ ছড়াচ্ছে। এদের চিহ্নিত করে দল থেকে বের করে দিতে হবে।

মির্জা আব্বাস বলেন, আমার একটা এলাকায় ১০০ কর্মী আছে, এতে দু’জন কর্মী খারাপ, কিন্তু আমার ৯৮ জন কর্মীতো খারাপ না। সুতরাং, দু’জন লোকের জন্য আমার সব কর্মী কালিমা লিপ্ত হবে, এটা হতে দেওয়া যাবে না।

দলের নেতাকর্মীদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, এই কথা মনে রাখবেন, বিএনপিতে কোনো অপকর্মকারী, দুষ্কৃতিকারী, চাঁদাবাজের জায়গা হবে না। জননিরাপত্তার জন্য হুমকি হলে কাউকেই ছাড় দেওয়া হবে না।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আওয়ামী লীগবিএনপিমির্জা আব্বাস
শেয়ারTweetPin

সর্বশেষ

যুদ্ধবন্ধে ইরানের সবশেষ প্রস্তাবেও সন্তুষ্ট নন ট্রাম্প

মে ২, ২০২৬

শুরু নারীরাই নয়, সৌদি আরবে যৌন নির্যাতনের শিকার বাংলাদেশী পুরুষ কর্মীরাও

মে ২, ২০২৬

হযরত শাহজালালের মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

মে ২, ২০২৬

তরমুজ নাকি বিষ? চারজনের মৃত্যুর ঘটনায় ধোঁয়াশা

মে ২, ২০২৬

বিশ্বকাপের আগে ফিফার সাথে বৈঠকে বসবে ইরান

মে ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT