রাজনীতি

শেখ হাসিনার কোনো বিকল্প নেই: ওবায়দুল কাদের

ওবায়দুল কাদের শেখ হাসিনার বিকল্প নেই বলে মন্তব্য করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

শেখ হাসিনার কোনো বিকল্প নেই: ওবায়দুল কাদের, বাংলাদেশে রাজনৈতিক নেতা, জাতীয় সংসদে বক্তব্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, শেখ হাসিনার কোনো বিকল্প নেই। তিনি আছেন বলেই বাংলাদেশে উন্নয়ন হচ্ছে। শেখ হাসিনা আছেন বলেই পদ্মা সেতু হয়েছে। সারা বিশ্ব অবাক।

তিনি বলেন, বাংলাদেশকে বাঁচাতে হলে আওয়ামী লীগকে বাঁচাতে হবে।

শনিবার রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ আওয়ামী লীগের ২২তম জাতীয় কাউন্সিলে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, আমরা কিছুটা বিপদে। কিন্তু শেখ হাসিনা বসে নেই। তিনি ক্রাইসিস ম্যানেজমেন্টে সেরা।

তিনি বলেন, আওয়ামী লীগের প্রতিপক্ষরা হিংসায় জ্বলে যাচ্ছে। তাদের মনে জ্বালা, অন্তর্জ্বালা।

তিনি বলেন, ১০ তারিখেও পারেনি, ৩০ তারিখেও তারা পারবে না। আওয়ামী লীগ প্রস্তুত। খেলা হবে, ভোট চুরির বিরুদ্ধে খেলা হবে, অর্থপাচারের বিরুদ্ধে খেলা হবে।

তিনি বলেন, মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি আপনারা ঐক্যবদ্ধ হন। সকলের বিশ্বস্ত ঠিকানা শেখ হাসিনা। আগুন সন্ত্রাসকে রুখতে, জঙ্গিবাদ রুখতে শেখ হাসিনার বিকল্প নেই।

এর আগে সকাল সাড়ে ১০টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে সম্মেলন উদ্বোধন করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিষয়:আওয়ামী লীগ-সম্মেলন ওবায়দুল কাদের

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…