চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেখ হাসিনা সভাপতি পুন:নির্বাচিত, সৈয়দ আশরাফের প্রস্তাবে ওবায়দুল কাদের সাধারণ সম্পাদক

অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
৫:০৯ অপরাহ্ণ ২৩, অক্টোবর ২০১৬
রাজনীতি
A A

আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনের দ্বিতীয় দিনের বিকেলে আগের কেন্দ্রীয় নির্বাহী কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। ঘোষণা করা হয় নতুন নির্বাহী কমিটি।

নতুন কমিটির সভাপতি হিসেবে শেখ হাসিনার নাম প্রস্তাবিত হয়। এবং সবাই সেটা সমর্থন করেন। অষ্টম বারের মতো শেখ হাসিনা পুন:নির্বাচিত হন আওয়ামী লীগের সভাপতি হিসেবে। কেউ অন্য কোনো নাম প্রস্তাব না করায় শেখ হাসিনা পুন:নির্বাচিত হন।

সদ্য সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম সাধারণ সম্পাদক হিসেবে ওবায়দুল কাদেরের নাম প্রস্তাব করেন। তাতে সমর্থন জানান অন্যরা।

আওয়ামী লীগের সভাপতিমন্ডলির সদস্য নির্বাচিত হন- সৈয়দ আশরাফ, সাজেদা চৌধুরী, মতিয়া চৌধুরী, শেখ সেলিম, কাজী জাফর, সাহারা খাতুন, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, নুরুল ইসলাম নাহিদ, আব্দুর রাজ্জাক, ফারুক খান, আব্দুল মান্নান খান।

obaidul-ashraf-greetings

যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হন চারজন- মাহবুব-উল আলম হানিফ, দিপু মনি, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান।

আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনের দ্বিতীয় ও শেষ দিনে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে কাউন্সিল অধিবেশনের এজেন্ডায় সবার শেষে ছিল নতুন কমিটি নির্বাচন। সভাপতি পদে শেখ হাসিনার নাম প্রস্তাব করেন দলের প্রবীণ প্রেসিডিয়াম সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী। সমর্থন করেন আরেক প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। সর্বসম্মতিক্রমে সভাপতি পুনর্নির্বাচিত হন শেখ হাসিনা।

এরপর সাধারণ সম্পাদক নির্বাচন যেদিকে তাকিয়ে ছিল পুরো বাংলাদেশ। তবে, প্রস্তাবক হিসেবে সৈয়দ আশরাফুল ইসলাম এগিয়ে এলে বোঝা যায় নতুন সাধারণ সম্পাদক পাচ্ছে আওয়ামী লীগ। তিনি ওবায়দুল কাদেরের নাম প্রস্তাব করলে তা সমর্থন করেন জাহাঙ্গীর কবির নানক। এরপর নব নির্বাচিত সভাপতি শেখ হাসিনা সভাপতিম-লীর ১৫ সদস্যের নাম প্রস্তাব করলে তাতে সমর্থন জানায় কাউন্সিল।

pm-ashraf

পরে ৪ যুগ্ম সাধারণ সম্পাদক এবং কোষাধ্যক্ষের নাম প্রস্তাব করেন শেখ হাসিনা। কাউন্সিল এসব প্রস্তাবেও অনুমোদন জানায়। আওয়ামী লীগ সভাপতি জানান, সভাপতিমণ্ডলী বাকী ২টি নাম এবং সম্পাদকীয় পদের নামগুলো পরে ঘোষণা করা হবে।

সভাপতি নির্বাচিত হওয়ার পর দলটির সভানেত্রী শেখ হাসিনা বলেন, একসঙ্গে প্রধানমন্ত্রীর দায়িত্বপালন এবং দলীয়প্রধানের দায়িত্ব পালন খুবই কঠিন। আমি আশা করবো দলটির সব ধরনের নেতাকর্মীরা আমাকে সাহায্য করবেন, যেন আমরা সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারি। সাহায্য করবেন যেন আওয়ামী লীগের নাম কখনো প্রশ্নবিদ্ধ না হয়।

pm-obidul-2সম্মেলনে আওয়ামী লীগের সংশোধিত গঠনতন্ত্র অনুমোদন দেয়া হয়। সভাপতিমণ্ডলীর সদস্য ১৫ থেকে বেড়ে ১৯ জন করা হয়। কার্যকরি কমিটি ৭৩ থেকে বেড়ে ৮১ জন হয়। যুগ্ম সাধারণ সম্পাদক হন চারজন। সংসদীয় বোর্ড সদস্য হন ১৮ জন। স্থানীয় সরকার নির্বাচন সদস্য সংখ্যা হয় ১৯ জন। জেলা কমিটির সব সদস্য কাউন্সিলর হবেন।

ট্যাগ: আওয়ামী লীগআওয়ামী লীগ-সম্মেলন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সাব্বিরের অর্ধশতকে আশা দেখছে বাংলাদেশ

পরবর্তী

জয়ের জন্য পাস মার্ক ৩৩ রান দূরে বাংলাদেশ

পরবর্তী

জয়ের জন্য পাস মার্ক ৩৩ রান দূরে বাংলাদেশ

মুক্তিযোদ্ধা-সাংবাদিক তিমির দত্তের প্রতি শেষ শ্রদ্ধা

সর্বশেষ

কাঠমিস্ত্রিকে মারধর, সোহমের বিরুদ্ধে থানায় অভিযোগ

আগস্ট ২৫, ২০২৬

বাংলাদেশের কাছে হেরেই অস্ট্রেলিয়া ‘ওরকম’ পিচ বানিয়েছে, বলছেন গাভাস্কার

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত।

বিদেশিদের মার্কিন এইচ-১বি ভিসায় বড় ধাক্কা, নতুন নিয়ম

আগস্ট ২৫, ২০২৬

বাছাই শেষ, পৃথিবী পাচ্ছে নতুন জেমস বন্ড

আগস্ট ২৫, ২০২৬

সংসদ ভবন এলাকায় অস্ত্র-বিস্ফোরক বহনে নিষেধাজ্ঞা

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT