চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রথম দিনে কতো আয় করলো ‘অ্যাভাটার ২’?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪০ অপরাহ্ণ ১৭, ডিসেম্বর ২০২২
বিনোদন
A A

দীর্ঘ ১৩ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বব্যাপী শুক্রবার (১৬ ডিসেম্বর) মুক্তি পেলো জেমস ক্যামেরনের আলোড়ন ফেলে দেয়া ছবি ‘অ্যাভাটার’-এর সিক্যুয়েল ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’।

বলিউড মুভি রিভিউজ বলছে, মুক্তির প্রথম দিনই বিশ্বব্যাপী ছবিটি আয় করেছে ১২৪ মিলিয়ন মার্কিন ডলার!ফলে সপ্তাহান্তে ছবিটির আয় ৪০০ থেকে ৫০০ মিলিয়ন মার্কিন ডলারে গিয়ে ঠেকতে পারে বলে ধারণা করছে ট্রেড অ্যানালিস্টরা।

একই সাথে মুক্তির প্রথম দিনে ছবিটি ভারতে ৩৮-৪০ কোটি রুপি আয় করেছে। যা কিনা বিদেশি চলচ্চিত্র হিসেবে ভারতীয় বক্স অফিসে প্রথম দিনের আয়ের দিক থেকে ‘অ্যাভেঞ্জার্স এন্ডগেম’-এর পর  দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছে।

Banglabid

২০০৯ সালের ডিসেম্বরে মুক্তি পেয়েছিল ‘অ্যাভাটার’। যা মুক্তি পাওয়ার পর চলচ্চিত্র জগতে হইচই ফেলে দেয়। কেননা ওই সময়ে সম্পূর্ণ নতুন প্রযুক্তি ব্যবহার করে নির্মিত হয়েছিল ‘অ্যাভাটার’। সিনেমাটি এ পর্যন্ত বিশ্বজুড়ে ২৮০ কোটি ডলারের বেশি আয় করেছে, যা সর্বকালের সর্বোচ্চ!

এখনো পর্যন্ত সিনেমার ইতিহাসে সবচেয়ে বেশি আয়ের রেকর্ড ধরে রেখেছে ছবিটি। শুধু তাই নয়, ওই বছর অস্কারের নয়টি বিভাগে মনোনয়ন পেয়ে তিনটি পুরস্কার জিতে নেয় ‘অ্যাভাটার’।

এরপর থেকেই অগণিত দর্শকের অপেক্ষা পরবর্তী ছবির জন্য। অবশেষে মুক্তি পেল ৩৫০ মিলিয়ন মার্কিন ডলার বাজেটের সেই ছবিটি।

Reneta

টুয়েন্টিথ সেঞ্চুরি স্টুডিওর ব্যানারে সিনেমাটি প্রযোজনা করেছেন জেমস ক্যামেরন এবং জন ল্যান্ডাও। এই পর্বে খুবই উচ্চ পর্যায়ের ভিজুয়াল এফেক্ট রয়েছে বলে জানা গেছে। ইংরেজি, হিন্দি, তামিল, তেলুগু, কন্নড় এবং মালয়ালামসহ বেশ কিছু ভাষায় মুক্তি পেয়েছে সিনেমাটি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যাভাটারইংরেজিকন্নড়জেমস ক্যামেরনতামিলতেলুগুবক্স অফিসলিড বিনোদনহলিউডহিন্দি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

২০৩০ সালের মধ্যে বৈশ্বিক এআই কেন্দ্র হতে চায় বেইজিংয়ের ‘ই-টাউন’

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সালাহউদ্দিনকে গুম, শেখ হাসিনা ছাড়াও কারা আসামী হবেন

আগস্ট ৮, ২০২৬

ডিজিএফআইয়ের বন্দি সেলের অনেক প্রমাণ মুছে ফেলা হয়েছে বলে দাবি

আগস্ট ৮, ২০২৬

বিদেশি রেফারিদের ‘যৌনসেবা’, ক্ষমা চাইল সাউথ কোরিয়া ফুটবল

আগস্ট ৮, ২০২৬

জ্বালানি তেল আমদানির প্রস্তাবিত নীতিমালা, ‘বিশেষ সুবিধা’ প্রশ্নে যা বলল সরকার

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT