চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অবন্তিকার আত্মহত্যা: অভিযুক্ত ছাত্র-শিক্ষক কুমিল্লার আদালতে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:২০ পূর্বাহ্ণ ১৮, মার্চ ২০২৪
আদালত, কুমিল্লা, জনপদ
A A

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ফাইরুজ অবন্তিকার আত্মহত্যার ঘটনার মামলায় অভিযুক্ত ছাত্র আম্মান ও শিক্ষক দ্বীন ইসলামকে কুমিল্লার আদালতে নেওয়া হয়েছে।

সোমবার ১৮ মার্চ সকালে তাদেরকে আদালতে নেওয়া হয়। এরআগে গতকাল রোববার রাতে কুমিল্লা জেলা পুলিশের একটি প্রতিনিধি দল ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাছ থেকে দু’জনকে কুমিল্লায় নিয়ে যান।

এর আগে শনিবার রাতে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে অবন্তিকার মা তাহমিনা শবনম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর দ্বীন ইসলাম ও বিশ্ববিদ্যালয়ের ১৩তম ব্যাচের আইন বিভাগের শিক্ষার্থী আম্মান সিদ্দিকীকে আসামি করে মামলা করেন।

মামলায় উল্লেখ করা হয়, অবন্তিকার সহপাঠী আম্মান সিদ্দিকী অফলাইনে ও অনলাইনে অবন্তিকাকে যৌন হয়রানি করে আসছিলেন। এ বিষয়ে সহকারী প্রক্টর দ্বীন ইসলামের কাছে অভিযোগ করলে তিনি অভিযোগের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে উল্টো অবন্তিকাকেই নানাভাবে অপমান করে আসছিলেন।

অবন্তিকার সহপাঠীদের আন্দোলন ও আলটিমেটামের ফলে অবন্তিকার আত্মহত্যার ঘটনায় তার সহপাঠী রায়হান সিদ্দিকী আম্মান ও সহকারী প্রক্টর দ্বীন ইসলামকে শনিবার (১৬ মার্চ) রাতে ডিএমপি পুলিশ আটক করে।

শুক্রবার (১৫ মার্চ) রাত ১০টার দিকে ফেসবুক আইডিতে এক পোস্টে নিজের আত্মহত্যার জন্য বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর দ্বীন ইসলাম ও সহপাঠী আম্মান সিদ্দিকীকে দায়ী করেন অবন্তিকা।

Reneta

ফেসবুকে পোস্টের পর কুমিল্লা নগরীর বাগিচাগাঁও পিসি পার্ক স্মরণিকা ভবনে দ্বিতীয়তলায় নিজ বাসায় গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেন তিনি। তাৎক্ষণিক স্বজনরা তাকে উদ্ধার করে কুমিল্লা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের আবাসিক সার্জন ডা. আব্দুল করিম খন্দকার তাকে মৃত ঘোষণা করেন।

অবন্তিকা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি কুমিল্লা সরকারি কলেজের সাবেক শিক্ষক অধ্যাপক প্রয়াত জামাল উদ্দিনের মেয়ে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অবন্তিকার আত্মহত্যাআম্মানছাত্র-শিক্ষককে কুমিল্লার আদালতেজবি শিক্ষার্থীর আত্মহত্যাদ্বীন ইসলাম
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্ব সংগীত দিবসে আর্টিস্ট ক্লাবে মুগ্ধতার ‘মিউজিক্যাল মেহফিল’

জুন ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

১৫ দিনের জন্য জিও নিউজের সম্প্রচার স্থগিত করেছে পাকিস্তান

জুন ২৮, ২০২৬
সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা, ছবি: সংগৃহীত।

এ বছরই দেশে ফিরব: শেখ হাসিনা

জুন ২৮, ২০২৬

স্ত্রী ও দুই সন্তানসহ নিখোঁজ ৪, থানায় জিডি

জুন ২৮, ২০২৬

অপরাজিত থেকেও বিশ্বকাপে ইরানের বিদায় যেন ‘বিতর্কের গল্প’

জুন ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT