চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পর্তুগালের লিসবনে শারদীয় দুর্গাপূজা উদযাপন

হাফিজ আল আসাদ হাফিজ আল আসাদ
১:৫৭ অপরাহ্ণ ০২, অক্টোবর ২০২৫
প্রবাস সংবাদ
A A
পর্তুগালে দুর্গাপূজা উৎসবের ছবি, প্যান্ডেল ও পূজার আচার-অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

পর্তুগালে বাংলাদেশি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। রাজধানীর লিসবনে ‘বাংলাদেশী হিন্দু কমিউনিটি ইন পর্তুগাল অ্যাসোসিয়েশনের‘ উদ্যোগে এই পূজার আয়োজন করা হয়েছে।

প্রতিবছরের ন্যায় এবারোা মা দুর্গা এসেছেন গজে চড়ে, আর যাবেন ‘মানবের‘ পিঠে চড়ে বলে জানিয়েছেন প্রধান পুরোহিত নন্দন চক্রবর্তী। বিগত বছর গুলোতে ছবি দিয়ে পূজা করলেও এখন প্রতিমা দিয়ে পূজা করার উদ্যোগ নেওয়া হয়েছে। পুরোহিত বলেন, এবার মা দুর্গা এসেছেন সুখ সমৃদ্ধি ও সাফল্যের বার্তা নিয়ে।

এবারের পূজার সার্বিক বিষয় নিয়ে বাংলাদেশী হিন্দু কমিউনিটি ইন পর্তুগাল অ্যাসোসিয়েশনের সভাপতি সুমন ভৌমিক বলেন, আমরা সবাই বাঙালি। আমরা সবাই বাংলাদেশি হিন্দু-বৌদ্ধ-মুসলমান। তিনি আরও বলেন দুর্গা পূজার পাশাপাশি পর্তুগালে সকল পুজা পালনের উদ্দেগ নিবো আমরা।

আমরা মিলেমিশে থাকতে চাই। ধর্ম যাইহোক না কেন, উৎসব সবার। সংগঠনের সাধারণ সম্পাদক অর্জুন কুমার সিংহ বলেন, পর্তুগালে আমরা এখন প্রতিমা দিয়ে পূজা করছি। ভবিষ্যতে আমরা মন্দির প্রতিষ্ঠা করবো।

শারদীয় দুর্গোৎসবে উপস্থিত ছিলেন পর্তুগালে বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত এম মাহফুজুর হক তৃতীয় সচিব এস এম গোলাম সরওয়ার, বিশেষ সহকারী সাহাবুদ্দিন এবং দূতাবাসের অন্যান্য কর্মকর্তা এবং বাংলাদেশ কমিউনিটি নেতা রানা তসলিম উদ্দিন, পর্তুগাল বাংলা প্রেসক্লাবের সভাপতি রনি মোহাম্মদ, কাজা দো বাংলাদেশের রনি হুসাইন, মাসুম আহমেদ, ইকবাল হোসেন কাঞ্চনসহ আরও অনেকে।

পূজায় আগত অতিথিদের স্বাগত জানান পূজা কমিটির নেতারা। প্রবাসী হিন্দু ধর্মালম্বী বাংলাদেশিরা মিলেমিশে এমন একটি সুন্দর আয়োজন করার জন্য আয়োজক কমিটিকে ধন্যবাদ জানান রাষ্ট্রদূত এম মাহফুজুর রহমান।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দুর্গাপূজাপর্তুগাল
শেয়ারTweetPin

সর্বশেষ

চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড পুনর্গঠন, যারা আছেন কমিটিতে

আগস্ট ৪, ২০২৬

জেলা শিল্পকলা একাডেমিগুলো কি বিকল্প সিনেমা হল হতে পারে?  

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএটি বাংলাদেশের নতুন ব্যবস্থাপনা পরিচালক কাখাবের বেনিদজে

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

চট্টগ্রাম বোর্ডের স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

জলবায়ু সংকট মোকাবিলা ও শিশুদের প্রারম্ভিক বিকাশে সমন্বিত উদ্যোগের আহ্বান

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT