চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেবীর বোধনের মাধ্যমে শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা শুরু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:২৩ পূর্বাহ্ণ ২৭, সেপ্টেম্বর ২০২৫
- সেমি লিড, বাংলাদেশ
A A
দুর্গা মূর্তি, শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা. Channel i News - চ্যানেল আই নিউজ

দেবী দুর্গার বোধন অনুষ্ঠানের মধ্য দিয়ে বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে আজ। শরৎকালের এই পূজায় বোধনের মাধ্যমে দেবীর নিদ্রা ভেঙে তাকে আহ্বান জানানো হয়।

আজ (২৭ সেপ্টেম্বর) শনিবার সকাল থেকে শুরু হয়েছে দেবীর বোধন। পুরাণ মতে, দক্ষিণায়নে নিদ্রিত দেবী দুর্গাকে জাগ্রত করতেই পঞ্চমী তিথির সন্ধ্যায় বন্দনা ও পূজা অনুষ্ঠিত হয়। ‘বোধন’ শব্দের অর্থই হলো জাগরণ বা চৈতন্যপ্রাপ্তি। ভগবান রামচন্দ্র রাবণবধের উদ্দেশ্যে শরৎকালে দুর্গাকে আহ্বান করেছিলেন—এই কারণেই এ পূজাকে ‘অকালবোধন’ বলা হয়।

সাধারণত ষষ্ঠী তিথির সন্ধ্যায় দেবীর বোধন অনুষ্ঠিত হয়। তবে এবার পঞ্জিকার হিসাবে ষষ্ঠী শুরু হবে বেশ রাত থেকে, ফলে সন্ধিকাল পাওয়া যাচ্ছে না। শাস্ত্রীয় নিয়ম অনুযায়ী এমন পরিস্থিতিতে পঞ্চমীর সন্ধ্যাতেই বোধন, আমন্ত্রণ ও অধিবাস সম্পন্ন করতে হয়। সেই নিয়ম মেনেই আজ সন্ধ্যায় হবে দেবী দুর্গার বোধন।

Banglabid

বোধনের পর আগামীকাল রোববার হবে ষষ্ঠ্যাদি কল্পারম্ভ ও ষষ্ঠী বিহিত পূজা। এরপর পর্যায়ক্রমে সপ্তমী, অষ্টমী ও নবমীর পূজা অনুষ্ঠিত হবে। পাঁচ দিনের এই পূজা উৎসব শেষ হবে ২ অক্টোবর বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে। এবার দেবী দুর্গা হাতির পিঠে চড়ে আগমন করছেন, যা সমৃদ্ধি ও শুভ বার্তার প্রতীক হিসেবে ধরা হয়। আর দশমীতে দেবী বিদায় নেবেন দোলা বা পালকিতে, যা শোক ও বেদনার ইঙ্গিত বহন করে।

রাজধানী ঢাকায় এবার মোট ২৫৯টি মন্দির ও মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে, যা গত বছরের তুলনায় সাতটি বেশি। সারা দেশে মোট ৩৩ হাজার ৩৫৫টি মন্দির-মণ্ডপে পূজা হবে—এ সংখ্যাটিও গতবারের তুলনায় প্রায় এক হাজার বেশি।

 

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দুর্গাপূজাদেবীর বোধন
শেয়ারTweetPin

সর্বশেষ

আসলেই পাকিস্তানের নিষিদ্ধ টিটিপি নেটওয়ার্কে বাংলাদেশি তরুণরা?

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

‘হাসিনা কার্ড খেলবেন আবার বাংলাদেশের বন্ধুত্ব চাইবেন, দুটো বিপরীত’

আগস্ট ৮, ২০২৬

রোটারি ইন্টারন্যাশনালের সম্মানজনক পদক পেলেন ডা. হাবিবুল্লাহ তালুকদার

আগস্ট ৮, ২০২৬

বাবা হারালেন মেসি

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

‘এত উইড়েন না’, কাফনের কাপড়-গুলিসহ চিঠিতে বিএনপি নেতাকে হত্যার হুমকি

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT