জনপদ

টাঙ্গাইলে অটোরিক্সা চালককে গলা কেটে হত্যা

টাঙ্গাইলে নিহত অটোরিক্সা চালকের পরিবারের সদস্য ও স্থানীয়রা প্রতিবাদে অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

টাঙ্গাইলে অটোরিক্সা চালক হত্যার ঘটনায় পরিবারের সদস্য ও স্থানীয়রা প্রতিবাদে অংশগ্রহণ করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

টাঙ্গাইলের ঘাটাইলে আলম মিয়া(৩৮) নামের এক অটোরিক্সা চালককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত আলম মিয়া ওই গ্রামের মৃত মোহাম্মদ আলী মাস্টারের ছেলে।

বুধবার (১২ জুলাই) গভীর রাতে উপজেলার ছুনুটিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন জানান, সকালে স্থানীয় লোকজন আলম মিয়ার ঘরে সিধঁ কাটা দেখতে পায়। এসময় ঘরের দরজা ভেতর থেকে বন্ধ থাকায় স্থানীয়রা আলম মিয়াকে ডাকাডাকি করে। কোন সাড়াশব্দ না পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে আলম মিয়ার গলাকাটা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

ওসি মোহাম্মদ লোকমান হোসেন আরও বলেন, রাতের কোন একসময় চোরচক্র আলম মিয়ার ঘরে সিধঁ কেটে ভেতরে প্রবেশ করে। এরপর চুরি করার সময় হয়তো আলম মিয়া ওই চোরদের চিনে ফেলায় এ হত্যার ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

বিষয়:অটোরিক্সা চালক গলা কেটে হত্যা টাঙ্গাইল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…