চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্বৈরাচারের পতন হয়েছে কিন্তু ষড়যন্ত্র অব্যাহত রয়েছে: তারেক রহমান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০৫ অপরাহ্ণ ০৮, সেপ্টেম্বর ২০২৪
- সেমি লিড, রাজনীতি
A A
তারেক রহমানের সাক্ষাৎকার, বাংলাদেশের রাজনৈতিক নেতা. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, স্বৈরাচারের পতন হয়ত হয়েছে কিন্তু ষড়যন্ত্র এখনও অব্যাহত রয়েছে। সকল ষড়যন্ত্রের বিষ দাঁত ভেঙে দিয়ে জাতীয়তাবাদী সকল শক্তিকে সঙ্গে নিয়ে মানুষের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠা করা হবে।

রোববার ৮ সেপ্টেম্বর সাতক্ষীরার কলারোয়ায় আয়োজিত এক জনসভায় ভাষণ দেয়ার সময় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশের মানুষের আগামী দিনের আশা দেশকে মানুষের প্রত্যাশা অনুযায়ী এগিয়ে নেয়া। যতবার বিএনপি দেশ চালানোর সুযোগ পেয়েছে ততবারই দেশের মানুষের জীবন উন্নত করার চেষ্টা করেছে।

তারেক রহমান বলেন, বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলের সম্ভাবনা রয়েছে। সেই সম্ভাবনাগুলোকে আমরা সামনে নিয়ে আসতে চাই। এ সময় তিনি সাতক্ষীরা অঞ্চলের সম্ভাবনাসমূহ উল্লেখ করে বলেন, সাতক্ষীরা অঞ্চলে বিখ্যাত ক্ষীরশাপাতি আম পাওয়া যায়। সারাদেশে এই আমের চাহিদা রয়েছে। এটি সংরক্ষণের ব্যবস্থা করলে এর সুবিধা সরাসরি এলাকার মানুষজন পাবে। এতে আয়ের উৎস বাড়বে বলেও উল্লেখ করেন তিনি।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আমরা বাংলাদেশের প্রত্যেকটি এলাকার সম্ভাবনাকে বের করে আনতে চাই। দেশের উন্নয়ন ও এলাকার মানুষের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ। এই সম্ভাবনাগুলোকে তখনই বাস্তবায়ন সম্ভব যখন জনগণের নির্বাচিত একটি সরকার দেশ পরিচালনা করবে। খালেদা জিয়ার সরকার জনগণের সরকার ছিলো বলেই নারীদের বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করা হয়েছিল। জিয়াউর রহমানের নেতৃত্বেই সারাদেশে খাল খনন কর্মসূচী ঘোষণা করা হয়েছিল। বিএনপি ক্ষমতায় এলে এসব কর্মসূচী আবার চালু করা হবে বলেও মন্তব্য করেন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তারেক রহমানস্বৈরাচার
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবিটি এআই দিয়ে তৈরি করা

মাদকের টাকা ভাগাভাগির দ্বন্দ্বে যুবক নিহত

আগস্ট ৭, ২০২৬
গ্লোবাল টেলিভিশনের মাল্টিমিডিয়া রিপোর্টার বুলবুল হোসেন

ভিডিও ধারণ করায় সাংবাদিককে পুলিশ ভ্যানে নির্যাতনের অভিযোগ

আগস্ট ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

বগুড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসের চাপায় ৬ শ্রমিক নিহত

আগস্ট ৭, ২০২৬

সৃষ্টির বাংলাদেশ

আগস্ট ৭, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান: পরিবর্তনের দুই বছর, সামনে নতুন চ্যালেঞ্জ

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT