চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আর্জেন্টিনার ভয় ধরাবে অস্ট্রিয়ার এই একাদশ?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:১৬ অপরাহ্ণ ২২, জুন ২০২৬
ফুটবল, স্পোর্টস
A A

গ্রুপপর্বে দ্বিতীয় ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে নামতে চলেছে ইউরোপের অস্ট্রিয়া। প্রথম ম্যাচে জর্ডানের বিপক্ষে দারুণ এক জয় তোলার পর আর্জেন্টিনাকে ছেড়ে কথা বলতে চায় না দেশটি। ম্যাচে অস্ট্রিয়ার শুরুর একাদশ কেমন হতে পারে, কারা আর্জেন্টিনাকে ভোগাতে পারেন, দেখে নেয়া যাক।

আর্জেন্টিনাকে সবচেয়ে বেশি ভোগাবেন দলটির ফরোয়ার্ড ইংলিশ প্রিমিয়ার লিগে উলভারহ্যাম্পটন থেকে ধারে বুন্দেসলিগার লাস্কে যাওয়া সাশা কালাদজিচ। তাকে ঠেকাতে না পারলে বিপদ বাড়বে আর্জেন্টিনার।

আর্জেন্টিনার জন্য ভয়ঙ্কর হবে অস্ট্রিয়ার মিডফিল্ড। খেলবেন বায়ার্ন মিউনিখের কনরাড লাইমার ও বরুসিয়া ডর্টমুন্ডের মার্সেল সাবিৎজার। দুই মিডফিল্ডারের বলের নিয়ন্ত্রণ ও পাসিং, কালাদজিচের ফিনিশিং আর্জেন্টিনার পথ কঠিন করতে পারে।

Banglabid

সঙ্গে আর্জেন্টিনাকে থামাতে হবে বুন্দেসলিগায় এসভি ভের্ডার ব্রেমেনে খেলা রোমানো স্মিডকে। সঙ্গে আরও ভয়ঙ্কর হতে পারেন আরবি লেইপজিগের দুই মিডফিল্ডার নিকোলাস সাইভাল্ড ও জাভের শ্লাগার। অস্ট্রিয়ার মিডফিল্ড আটকে আক্রমণে ওঠা হবে আর্জেন্টিনার প্রধান কাজ।

ডিফেন্সে আর্জেন্টিনার বড় পরীক্ষা নেবেন রিয়াল মাদ্রিদে খেলা ডেভিড আলাবা। সাথে থাকবেন স্টেফান পসখ, ফিলিপ লিয়েনহার্ট ও ফিলিপ এমভেনে। তাদের টপকে গোলের সুযোগ গড়তে হবে মেসি-ডে পলদের। গোলবারে থাকবেন আলেক্সান্ডার শ্লাগার।

অস্ট্রিয়ার সম্ভাব্য একাদশ
গোলরক্ষক: আলেক্সান্ডার শ্লাগার।
ডিফেন্ডার: স্টেফান পসখ, ফিলিপ লিয়েনহার্ট, ডেভিড আলাবা, ফিলিপ এমভেনে।
মিডফিল্ডার: কনরাড লাইমার, নিকোলাস সাইভাল্ড, রোমানো স্মিড, জাভের শ্লাগার, মার্সেল সাবিৎজার।
ফরোয়ার্ড: সাশা কালাদজিচ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রিয়াআর্জেন্টিনাআলাবাফিফা বিশ্বকাপ-২০২৬বিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোবুন্দেসলিগালাইমারলিড স্পোর্টসসাবিৎজারসেমিলিড ২০২৬
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ট্রাম্পের ‘শান্তি পরিকল্পনা’ প্রত্যাখ্যান ইসরায়েলের

আগস্ট ৯, ২০২৬

মস্কোর পর ওরেনবুর্গ, মূল প্রতিযোগিতায় যুবরাজের ‘অতল’

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

আগস্ট ৯, ২০২৬

মস্তিষ্কে রক্তক্ষরণ: রাবি শিক্ষার্থী এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায়

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

টানা চার দফা কমানোর পর দাম বাড়ল জেট ফুয়েলের

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT