চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কঠোর হচ্ছে অস্ট্রেলিয়ার স্টুডেন্ট ভিসার নিয়ম

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:১৮ অপরাহ্ণ ২১, মার্চ ২০২৪
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ, শিক্ষা
A A

অস্ট্রেলিয়া চলতি সপ্তাহেই বিদেশি শিক্ষার্থীদের জন্য কঠোর ভিসা নীতি জারি করতে যাচ্ছে। দেশটিতে অভিবাসীদের সংখ্যা রেকর্ড সংখ্যক বৃদ্ধি পাওয়ায় এই সিদ্ধান্ত গ্রহণ করতে যাচ্ছে দেশটি। 

দ্য ইকোনোমিক টাইম জানিয়েছে, নতুন নীতিতে শিক্ষার্থীদের ভিসার জন্য ইংরেজি ভাষার দক্ষতার মান বাড়ানো হবে। এছাড়া নিয়ম ভঙ্গ করলে এডুকেশন প্রোভাইডারদের (যারা পড়াশোনার জন্য বিদেশি শিক্ষার্থী পাঠায়) বরখাস্ত করার ক্ষমতা থাকবে সরকারের কাছে।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ক্লেয়ার ও’নিল এক বিবৃতিতে বলেছেন, আমরা আগের চলে আসা ব্যবস্থাকে ঠিক করার জন্য অভিবাসন নীতিতে পরিবর্তন আনছি। আমাদের এ পদক্ষেপ অভিবাসীর সংখ্যা কমাতে সাহায্য করবে।

অস্ট্রেলিয়া এখন থেকে প্রকৃত শিক্ষার্থীদের স্টুডেন্ট ভিসা দেওয়ার বিষয়টি নিশ্চিত করতে চায়। এ জন্য ‘জেনুইন স্টুডেন্ট টেস্ট’ নামের ব্যবস্থা চালু করা হবে। এছাড়া এখন থেকে অস্ট্রেলিয়ার ভ্রমণ ভিসায় ‘নো ফারদার স্টে’ শর্ত জুড়ে দেওয়া হবে।

করোনাভাইরাস মহামারির সময় স্টুডেন্ট ভিসায় ২০২০ থেকে ২০২২ সাল পর্যন্ত কোনো শিক্ষার্থী বা অভিবাসী অস্ট্রেলিয়ায় যেতে পারেননি। এতে স্থানীয় ব্যবসায় কর্মী সংকট দেখা দেয়। ফলে ২০২২ সালে ভিসা সহজ করে অস্ট্রেলিয়া। ফলে অভিবাসীদের সংখ্যা দ্রুত বেড়ে যায়। তবে বর্তমান সরকার অভিবাসীদের স্রোতে লাগাম টানতে চায়।

বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার ব্যুরো অফ স্ট্যাটিস্টিকসের এক প্রতিবেদনে দেখা গেছে, ২০২৩ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অস্ট্রেলিয়ায় অভিবাসীর সংখ্যা ৫ লাখ ৪৮ হাজার ৮০০। যেখানে জুন মাসে ছিল ৫ লাখ ১৮ হাজার।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিবাসনঅস্ট্রেলিয়াভিসাস্টুডেন্ট ভিসা
শেয়ারTweetPin

সর্বশেষ

সীমান্ত পাহারার মতো সাইবার নিরাপত্তাও গুরুত্বপূর্ণ: তথ্যমন্ত্রী

জুলাই ১, ২০২৬

জুলাই জাদুঘর চালু না হলে জনগণই তা খুলে প্রবেশ করবে: নাহিদ

জুলাই ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় ‘আমেরিকা সপ্তাহ ২০২৬’-এর উদ্বোধন

জুলাই ১, ২০২৬
ছবি: সংগৃহীত

হবিগঞ্জ সীমান্তে পুশ-ইন ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি

জুলাই ১, ২০২৬
ছবি: সংগৃহীত

২০২৭ সালের হজের নিবন্ধন শুরু

জুলাই ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT