চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শ্রীলঙ্কার পাশে দাঁড়াচ্ছেন অজি ক্রিকেটাররা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৫১ অপরাহ্ণ ১০, জুন ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

আর্থিক সঙ্কটের কারণে গত কয়েকমাস ধরেই নাজেহাল শ্রীলঙ্কা। মুদ্রাস্ফীতি, জ্বালানি সঙ্কট, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের ঘাটতি ও উচ্চমূল্য এবং দীর্ঘসময়ের লোডশেডিংয়ে বিপর্যস্ত দেশটির জনজীবন। পরিস্থিতির ভয়াবহতায় পদত্যাগ করতে বাধ্য হয়েছেন সরকারপ্রধান। এমন সময় লঙ্কান জনগণের পাশে দাঁড়ালেন অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা।

বৃহস্পতিবার একটি ভিডিও বার্তা দিয়েছেন স্টিভেন স্মিথ। ডানহাতি ব্যাটার বলেছেন, ‘শ্রীলঙ্কার অর্থনৈতিক বিপর্যয়ে সচেতনতার জন্য আমরা পাশে দাঁড়াচ্ছি। ২০০৫ সালেও সুনামির পর আমরা তাদের পাশে দাঁড়িয়েছিলাম এবং এটাই আমরা করতে পারি।’

‘আমরা একে অপরকে ১৭ বছরে ধরে সহায়তা করছি। আমরা অস্ট্রেলিয়ানরা সাহায্যের হাত বাড়িয়ে দিতে পেরে গর্বিত। শ্রীলঙ্কাকে এমন অবস্থা থেকে ঘুরে দাঁড়াতে আমরা একসঙ্গে সহযোগিতা করতে চাই।’

Banglabid

তিন ফরম্যাটের পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আপাতত দ্বীপ দেশটিতে আছেন অজি দল। লঙ্কান জনগণকে সহযোগিতা করতে জাতিসংঘের সাথে যুক্ত হয়ে হিউম্যানিটিরিয়ান নিডস অ্যান্ড প্রায়োরিটিস (এইচএনপি) নামক একটি বেসরকারি সংস্থা চালু করার উদ্যোগ নিয়েছেন তারা।

এ সংস্থার প্রধান লক্ষ্য হবে জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত শ্রীলঙ্কার মানুষের প্রয়োজনীয় চাহিদা পূরণ করা। ধারণা করা হচ্ছে, প্রায় ৪৭.২ মিলিয়ন মার্কিন ডলার খরচ করতে প্রস্তুত সংস্থাটি। উল্লেখ্য, ২০০৫ সালে সুনামির পরও লঙ্কানদের পাশে দাঁড়িয়েছিল অজি দল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মুদ্রাস্ফীতিলিড স্পোর্টসস্মিথ
শেয়ারTweetPin

সর্বশেষ

সুরসম্রাট আলাউদ্দিন আলীকে হারানোর ছয় বছর

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জালের এক টানে ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখের বেশি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কী ঘটতে চলেছে নেপালে, প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ও সেনাপ্রধানের বৈঠক

আগস্ট ৮, ২০২৬

সাকিব-হৃদয়দের জাফনাকে হারিয়ে এলপিএল চ্যাম্পিয়ন গল গ্যালান্টস

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT