চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকায় আসছেন অস্ট্রেলিয়ার মন্ত্রী অ্যান অ্যালি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০৫ পূর্বাহ্ণ ১৪, অক্টোবর ২০২৫
- সেমি লিড, বাংলাদেশ
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার ক্ষুদ্র ব্যবসা, আন্তর্জাতিক উন্নয়ন ও বহুসংস্কৃতি বিষয়ক মন্ত্রী ড. অ্যান অ্যালি সরকারি সফরে এই সপ্তাহে বাংলাদেশে আসছেন। ভারত মহাসাগরীয় অঞ্চলে অস্ট্রেলিয়ার অংশীদারিত্ব জোরদার করা এবং বাংলাদেশ ও ভারতের সঙ্গে সম্পর্ক আরও গভীর করার উদ্দেশ্যে তার এই সফর।

সোমবার ঢাকার অস্ট্রেলিয়ান হাইকমিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে ড. অ্যালির সফরের বিষয়টি নিশ্চিত করেছে। সফরকালে তিনি ‘অস্ট্রেলিয়া-বাংলাদেশ উন্নয়ন অংশীদারত্ব পরিকল্পনা ২০২৫–২০৩০’ উদ্বোধন করবেন। এর মাধ্যমে বাংলাদেশের অন্তর্ভুক্তিমূলক ও গণতান্ত্রিক উন্নয়নকে সমর্থন করার অস্ট্রেলিয়ার দীর্ঘমেয়াদি প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন অংশীদারত্ব কাঠামো টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি, মানব উন্নয়ন এবং জলবায়ু সহনশীলতার ক্ষেত্রে দুই দেশের দ্বিপাক্ষিক সহযোগিতায় নতুন দিকনির্দেশনা দেবে।

সফরকালে তিনি কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শন করবেন, যেখানে বাংলাদেশ ১১ লাখেরও বেশি বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিককে আশ্রয় দিয়েছে। এ পরিস্থিতিকে অঞ্চলটির সবচেয়ে বড় ও জটিল মানবিক সংকট হিসেবে উল্লেখ করে তিনি অস্ট্রেলিয়ার অব্যাহত মানবিক সহায়তার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।

অস্ট্রেলিয়া আগামী তিন বছরে বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গা ও স্থানীয় সম্প্রদায়ের জন্য অতিরিক্ত ৩৭০ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার (প্রায় ২৪৫ মিলিয়ন মার্কিন ডলার) সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে। এতে ২০১৭ সাল থেকে এ খাতে অস্ট্রেলিয়ার মোট প্রতিশ্রুতি দাঁড়াবে ১.২৬ বিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ড. অ্যান অ্যালির এই সফর অস্ট্রেলিয়ার শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি প্রতিষ্ঠায় আঞ্চলিক অংশীদারদের সঙ্গে একযোগে কাজ করার প্রতিশ্রুতির প্রতিফলন। তার ঢাকা সফর দুই দেশের উন্নয়ন অংশীদারত্ব, মানবিক সহযোগিতা এবং জনগণের পারস্পরিক সম্পর্ক আরও জোরদার করবে।

Reneta

ড. অ্যান অ্যালি এক বিবৃতিতে বলেন, অস্ট্রেলিয়া বাংলাদেশের গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যতের যাত্রাকে স্বাগত জানায় এবং এই প্রচেষ্টাকে সমর্থন করতে প্রতিশ্রুতিবদ্ধ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যান অ্যালিঢাকা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ক্ষুধামুক্ত বিশ্ব গঠনে প্রধান উপদেষ্টার ৬ দফা প্রস্তাব

পরবর্তী

সাকিবের বোলিং ঝলক, ফাইনালে মন্ট্রিয়াল

পরবর্তী

সাকিবের বোলিং ঝলক, ফাইনালে মন্ট্রিয়াল

প্রধান উপদেষ্টার সঙ্গে রোমের মেয়রের সাক্ষাৎ

সর্বশেষ

তরেসের গোলে মেসিদের স্বপ্ন গুঁড়িয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

জুলাই ২০, ২০২৬

দশ জনের দলে পরিণত আর্জেন্টিনা, খেলা গড়াল অতিরিক্ত সময়ে

জুলাই ২০, ২০২৬

হাফটাইম শোর জন্য ফুটবলের আইন ভাঙল ফিফা

জুলাই ২০, ২০২৬

বল দখলে আধিপত্য স্পেনের, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ২০, ২০২৬

টম ক্রুজের কণ্ঠে ফুটবলের মহাকাব্য

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT