চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জয় দিয়ে বিশ্বকাপ শুরু অস্ট্রেলিয়ার, লঙ্কানদের টানা দ্বিতীয় হার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:০৩ অপরাহ্ণ ০৫, অক্টোবর ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে হার দেখেছে শ্রীলঙ্কা। নিজেদের দ্বিতীয় ম্যাচেও ঘুরে দাঁড়াতে পারেনি তারা। লঙ্কান মেয়েদের ৬ উইকেটে হারিয়ে আসর শুরু করেছে অস্ট্রেলিয়া।

সংযুক্ত আরব আমিরাতের শারজায় টসে জিতে আগে ব্যাটে নামে শ্রীলঙ্কা। অজিদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৭ উইকেটে ৯৩ রানে থামে তারা। জবাবে নেমে ১৪.২ ওভার ব্যাট করে জয়ের বন্দরে নোঙর করে অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়া বোলারদের তোপে লঙ্কান ব্যাটারদের অসহায় আত্মসর্ম্পণ করতে হয়েছে। দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পেরেছেন কেবল তিন ব্যাটার। সর্বোচ্চ ২৯ রান করেছেন নিলাক্ষিকা সিলভা। ৪০ বলের ইনিংস থেকে অপরাজিত থাকেন। ৩৫ বলে ২৩ রান করেন হার্শিতা সামারাবিক্রমা। ১৫ বলে ১৬ রান করেন আনুশ্কা সাঞ্জেওয়ানি।

অজি বোলারদের হয়ে মেগান স্কট ৪ ওভারে ১২ রান খরচায় ৩ উইকেট নেন। সোপি মোলিনেক্স নেন দুই উইকেট।

জবাবে নেমে দ্রুতই টপঅর্ডারের দুব্যাটারকে হারায় অস্ট্রেলিয়া। ওপেনার অ্যালিসা হিলি দলীয় ৪ রানে ও তিনে নামা জর্জিয়া ওয়ারেহাম ফিরে যান ৩ রান করে। আরেক ওপেনার বেথ মুনি একপ্রান্ত আগলে রেখে অপরাজিত থেকেই অজিদের জয় নিশ্চিত করেন। মাঝে অবশ্য আরও দুই ব্যাটারকে হারায় অস্ট্রেলিয়া। এলিস পেরি ১৫ বলে ১৭ রানে এবং অ্যাশলে গার্ডানার ১৫ বলে ১২ রান করেন। বেথ মুনি অপরাজিত থাকেন ৩৮ বলে ৪৩ রান করে। পোয়েব লিচফিল্ড ৯ বলে ৯ রান করেন।

লঙ্কানদের হয়ে একটি উইকেট নেন সুগান্ধিকা কুমারী, ইনোকা রানাভিরা ও উদেশিকা প্রবোধনী।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়াবেথ মুনিমেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪লিড স্পোর্টসশ্রীলঙ্কা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ক্লাসের সময় ক্যাম্পাস থাকবে ফাঁকা, সব শিক্ষার্থী থাকবে শ্রেণিকক্ষে: ইবি উপাচার্য

পরবর্তী

সড়ক দুর্ঘটনায় মাওলানা জয়নুল আবেদীন কাদেরী আহত

পরবর্তী

সড়ক দুর্ঘটনায় মাওলানা জয়নুল আবেদীন কাদেরী আহত

ডিম, আলু ও পেঁয়াজ আমদানিতে কোনো বাধা নেই

সর্বশেষ

টানা আট রাত ইরানে মার্কিন হামলা, পাল্টা জবাবের হুঁশিয়ারি তেহরানের

জুলাই ২০, ২০২৬

রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে ৬১৬ কোটি পাচ্ছে স্পেন, আর্জেন্টিনা কত পাচ্ছে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে আবেগাপ্লুত স্পেনের কোচ, বললেন ‘সব কষ্ট সার্থক’

জুলাই ২০, ২০২৬

গোল-অ্যাসিস্ট ছাড়াই বিশ্বকাপের সেরা রদ্রি, কীভাবে?

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT