চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্যারিবীয়দের ওয়ানডে ও টি-টুয়েন্টি দল থেকে বাদ হেটমায়ার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:০৭ অপরাহ্ণ ১১, জানুয়ারি ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশের ক্রিকেটার হেটমায়ার মাঠে দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্ট্রেলিয়া সফরের জন্য ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজের জন্য ঘোষিত হয়েছে ওয়েস্ট ইন্ডিজের স্কোয়াড। সাদা বলের দুই ফরম্যাটের কোনোটিতেই জায়গা পাননি নির্ভরযোগ্য ব্যাটার শিমরন হেটমায়ার। ওয়ানডে দলে অভিষেকের অপেক্ষায় থাকা দুইজন আছেন। টি-টুয়েন্টি স্কোয়াডে ফিরেছেন কাইল মায়ার্স ও জেসন হোল্ডার।

বাঁহাতি টপ অর্ডার ব্যাটার হেটমায়ার ৫৩ ওয়ানডেতে ৩২.২৩ গড়ে ১০৪.৫৫ স্ট্রাইক রেটে করেছেন ১,৫১৫ রান। ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে সিরিজে তার ব্যাট হাসেনি। তিন ম্যাচে তিনি খেলেছিলেন যথাক্রমে ৩২, ০ ও ১২ রানের ইনিংস। প্রথম দুই টি-টুয়েন্টিতে এক ও দুই রানের বেশি করতে পারেনি। অফফর্মের কারণেই তাকে বাদ দেয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

টি-টুয়েন্টি দলে জায়গা পেয়েছেন ব্যাটসম্যান ব্র্যান্ডন কিং এবং শেরফেন রাদারফোর্ড। সিরিজের আগে তাদের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলার অনুমতি দেয়া হয়েছে।

Banglabid

শাই হোপকে অধিনায়ক করে দেয়া ওয়ানডে দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন টপ অর্ডার ব্যাটার টেডি বিশপ, উইকেটরক্ষক-ব্যাটার টেভিন ইমলাচ। আবারো ডাক পেয়েছেন লেগস্পিনার হেইডেন ওয়ালশ জুনিয়র, অলরাউন্ডার জাস্টিন গ্রিভস এবং কাভেম হজ। অজিদের বিপক্ষে টেস্ট স্কোয়াডেও আছেন ইমলাচ।

মেলবোর্ন, সিডনি এবং ক্যানবেরায় আগামী ২, ৪ এবং ৬ ফেব্রুয়ারি হবে তিন ওয়ানডে। এরপর ৯, ১১ এবং ১৩ ফেব্রুয়ারি হোবার্ট, অ্যাডিলেড এবং পার্থে টি-টুয়েন্টি সিরিজের খেলাগুলো মাঠে গড়াবে।

ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে স্কোয়াড: শাই হোপ (অধিনায়ক), আলঝারি জোসেফ, অ্যালিক অ্যাথানাজে, টেডি বিশপ, কেসি কার্টি, রোস্টন চেজ, ম্যাথিউ ফোর্ড, জাস্টিন গ্রিভস, কাভেম হজ, টেভিন ইমলাচ, গুডাকেশ মোতি, কেজর্ন ওটলি, রোমারিও শেফার্ড, ওশানে থমাস, হেইডেন ওয়ালশ জুনিয়র।

Reneta

ওয়েস্ট ইন্ডিজের টি-টুয়েন্টি স্কোয়াড: রোভম্যান পাওয়েল (অধিনায়ক), শাই হোপ, জনসন চার্লস, রোস্টন চেজ, জেসন হোল্ডার, আকিল হোসেইন, আলঝারি জোসেফ, ব্র্যান্ডন কিং, কাইল মায়ার্স, গুডাকেশ মোতি, নিকোলাস পুরান, আন্দ্রে রাসেল, শেরফেন রাদারফোর্ড, রোমারিও শেফার্ড, ওশানে থমাস।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ সিরিজওয়েস্ট ইন্ডিজ-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজলিড স্পোর্টসস্কোয়াডহেটমায়ার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জাতিসংঘের হেলিকপ্টার জব্দ করেছে আল-শাবাব

পরবর্তী

বিকেলে হাসপাতাল থেকে বাসায় ফিরবেন খালেদা জিয়া

পরবর্তী
খালেদা জিয়া হাসপাতালে ভর্তি, চিকিৎসাধীন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিকেলে হাসপাতাল থেকে বাসায় ফিরবেন খালেদা জিয়া

শীতের আমেজে কৃষকেরা ধান কাটার জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

ঋতুচক্রের পরিক্রমায় এখন শীতের আমেজ

সর্বশেষ

ছবি: পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাঘের গালিবফ।

আবারও ইরান সফরে পাকিস্তানের সেনাপ্রধান, এবার মিশন কী?

আগস্ট ২৪, ২০২৬

শিক্ষার্থী ও গবেষকদের যুক্তরাষ্ট্রে যাতায়াত নিয়ে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সতর্কতা

আগস্ট ২৪, ২০২৬

মেহেরপুরের কমিউনিটি ক্লিনিকগুলিতে ঔষুধের তীব্র সংকট, ভেঙ্গে পড়েছে চিকিৎসা সেবা

আগস্ট ২৪, ২০২৬

মরক্কান আইয়ুব বুয়াদির বিষয়ে চুক্তিতে পৌঁছেছে ম্যান সিটি

আগস্ট ২৪, ২০২৬

সিরাজগঞ্জের চলনবিলে উন্মুক্ত পদ্ধতিতে হাঁস পালনে বদলে যাচ্ছে অর্থনীতি

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT