চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাত্র ২৭ রানে অলআউট উইন্ডিজ, বড় জয়ে সিরিজ অজিদের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:১০ পূর্বাহ্ণ ১৫, জুলাই ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A

তৃতীয় দিনে ২০৪ রানের লক্ষ্যে নেমেছিল ওয়েস্ট ইন্ডিজ, হাতে ছিল দুদিন। এই সমীকরণ মেলাতে পারেননি ক্যারিবীয়রা। অজি পেসার মিচেল স্টার্কের তোপের মুখে মাত্র ২৭ রানে গুটিয়ে গেছে উইন্ডিজ। ১৭৬ রানের বিশাল জয় তুলেছে আজিরা, জিতে নিয়েছে সিরিজ। একবিংশ শতাব্দীতে সর্বনিম্ন দলীয় সংগ্রহ এখন উইন্ডিজের।

২৭ রানে দ্বিতীয় ইনিংসে অলআউট হয় উইন্ডিজ। টেস্ট ইতিহাসে এটি দ্বিতীয় সর্বনিম্ন দলীয় সংগ্রহ। এর চেয়ে কম রানে অলআউট হয়েছিল কেবল নিউজিল্যান্ড। ১৯৫৫ সালে, কিউইরা ঘরের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে মাত্র ২৬ রানে গুটিয়ে গিয়েছিল। সেই ম্যাচে ইংল্যান্ড ইনিংস ও ২০ রানে জয় তুলেছিল।

সোমবার রাতে জ্যামাইকার স্যাবিনা পার্কে তৃতীয় দিনে ৬ উইকেটে ৯৯ রান থেকে আস্ট্রেলিয়া শুরু করে দ্বিতীয় ইনিংস। ৩৭ ওভার খেলে ১২১ রানে থামে আজিদের ইনিংস। জবাবে ব্যাটে নেমে সুবিধা করতে পারেনি ক্যারিবীয়রা।

২০৪ রানের লক্ষ্যে নেমে প্রথম ওভারেই মেডেন দিয়ে ৩ উইকেট হারিয়ে বসে ক্যারিবীয়রা। ৫ ও ৭ রানে আরও দুই উইকেট হারিয়ে চাপে পড়ে। উইন্ডিজের ব্যাটিং বিপর্যয়ের দিনে আগুন ঝরেছে স্টার্কের বোলিংয়ে। সবচেয়ে কম ১৫ বলে ৫ উইকেট তুলে নেয়ার রেকর্ড গড়েছেন তিনি। হ্যাটট্রিক করেচেন স্কট বোল্যান্ড, ২ ওভারে ২ রান দিয়ে ১টি মেডেন ছিল তার। উইন্ডিজের হয়ে সর্বোচ্চ রানটাই ছিল ১১, যেটি জাস্টিন গ্রিভসের ব্যাট থেকে আসে ২৪ বলে।

এর আগে অজিরাও ব্যাট হাতে সুবিধা করতে পারেনি। ৯৯ রানে ৬ উইকেট হারিয়ে দ্বিতীয় দিন শেষ করেছিল তারা। তৃতীয় দিনে স্কোর বোর্ডে যোগ করতে পারে কেবল ২২ রান। ১২১ রানে গুটিয়ে যায়। শামার জোসেফ ৪টি এবং আলঝারি জোসেফ ৫টি উইকেট নেন।

প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া করেছিল ২২৫ রান। জবাবে উইন্ডিজ প্রথম ইনিংসে থেমেছিল ১৪৩ রানে। দ্বিতীয় ইনিংসে টেনেটুনে একশ পার করতে পারলে তারা দিবা-রাত্রির টেস্টটিতে দুইশ পেরোনো লক্ষ্য দিতে পারে স্বাগতিকদের।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অস্ট্রেলিয়াওয়েস্ট ইন্ডিজগোলাপী বলজ্যামাইকালিড স্পোর্টসস্যাবিনা পার্কে
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মশা নিধন শিখতে ফ্লোরিডা যাওয়ার দরকার নেই: প্রধানমন্ত্রী

জুন ১, ২০২৬
ছবি: সংগৃহীত

খান জাহান আলীর মাজারের দীঘিতে শিশুকে টেনে নিয়ে গেছে কুমির

জুন ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ইসলামী ব্যাংকের পর্ষদ সভায় এমডি ওমর ফারুক খানের পদত্যাগপত্র গৃহীত

জুন ১, ২০২৬
ছবি: সংগৃহীত

পার্বত্য মন্ত্রীর হঠাৎ পদত্যাগ ঘিরে রাঙ্গামাটিতে নেতাকর্মীদের বিক্ষোভ

জুন ১, ২০২৬

চাইনিজ তাইপেকে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা

জুন ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT