চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অজিদের উড়িয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতল পাকিস্তান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৩৬ অপরাহ্ণ ৩১, জানুয়ারি ২০২৬
ক্রিকেট, স্পোর্টস
A A

ঘরের মাঠে টি-টুয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়াকে নাস্তানাবুদ করে ছাড়ছে পাকিস্তান। তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে ৭ বছরের খরা কাটিয়ে তুলেছিল ২২ রানের জয়। দ্বিতীয় ম্যাচে সফরকারীদের উড়িয়ে সিরিজ নিজেদের করে নিল পাকিস্তান। সামনে সুযোগ অজিদের হোয়াইটওয়াশের।

গাদ্দাফি স্টেডিয়ামে শনিবার টসে জিতে আগে ব্যাট করে ২০ ওভারে ৫ উইকেটে ১৯৮ রান তোলে পাকিস্তান। টি-টুয়েন্টিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে এটি তাদের সর্বোচ্চ দলীয় সংগ্রহ। আগের রেকর্ডটি ছিল ২০১৮ সালে হারারেতে, ৭ উইকেটে ১৯৪ রান। জবাবে নিয়মিত উইকেট হারাতে থাকা অস্ট্রেলিয়া কোন লড়াই জমাতে পারেনি। ২৬ বল বাকি থাকতে ১০৮ রানে গুটিয়ে যায়। এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ নিজেদের করে নিয়েছে সালমান আঘার দল।

ম্যাচসেরার পুরস্কারজয়ী সালমান তিনে নেমে খেলেন ৭৬ রানের বিস্ফোরক ইনিংস। মাত্র ২৫ বলে ফিফটি ছোঁয়ার পর ৪০ বল মোকাবিলায় মারেন ৮টি চার ও ৪টি ছক্কা। পাঁচে নেমে উসমান খান করেন ৩৬ বলে ৫৩ রান। ওপেনার সাইম আইয়ুব ১১ বলে ২৩ ও শেষদিকে শাদাব খান ২০ বলে অপরাজিত ২৮ রান করেন।

অজিদের হয়ে জেভিয়ের বার্টলেট, ম্যাথিউ কুহনেম্যান, কুপার কনোলি, শন অ্যাবোট ও অ্যাডাম জাম্পা নেন একটি করে উইকেট।

জবাবে অস্ট্রেলিয়ার মাত্র চার ব্যাটার দুঅঙ্কে পৌঁছাতে পারেন। তিনে নেমে সর্বোচ্চ ৩৫ রান করেন ক্যামেরন গ্রিন। ২০ বল খেলে মারেন একটি চার ও ২টি ছক্কা। সাতে নামা ম্যাথু শর্টের ব্যাট থেকে তিনটি চারের সাহায্যে আসে ২৩ বলে ২৭ রান।

অজিদের সবগুলো উইকেট নেন পাকিস্তানি স্পিনারা। দুই লেগ স্পিনার আবরার আহমেদ ও শাদাব খান নেন ৩টি করে উইকেট। অফ স্পিনার উসমান তারিক শিকার করেন ২ উইকেট। একটি করে উইকেট নেন মোহাম্মদ নেওয়াজ ও সাইম।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অস্ট্রেলিয়াউসমানটি-টুয়েন্টি সিরিজপাকিস্তানলিড স্পোর্টসসালমান
শেয়ারTweetPin

সর্বশেষ

পর্তুগালের আজ ৫২ তম স্বাধীনতা ও গণতন্ত্র দিবস

এপ্রিল ২৫, ২০২৬

পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, কূটনৈতিক তৎপরতা শুরু

এপ্রিল ২৫, ২০২৬

বিরল প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার

এপ্রিল ২৫, ২০২৬

ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয় ‘ঝুমুল’

এপ্রিল ২৫, ২০২৬

ফ্লোরিডায় নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী জামিলের মরদেহ উদ্ধার, বৃষ্টি এখনও নিখোঁজ

এপ্রিল ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT