চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপে নামার আগে জানলেন তিনি ওয়ানডেরও অধিনায়ক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৫৬ অপরাহ্ণ ১৮, অক্টোবর ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

ঘরের মাঠে টি-টুয়েন্টি বিশ্বকাপের শিরোপা ধরে রাখার মিশনে নামার চারদিন আগে প্যাট কামিন্স জানলেন তিনি অস্ট্রেলিয়ার নতুন ওয়ানডে অধিনায়ক। অজিদের টেস্ট নেতৃত্ব আগে থেকেই আছে তার কাঁধে।

ওয়ানডে ক্রিকেট থেকে গত সেপ্টেম্বরে অবসরে যান অ্যারন ফিঞ্চ। তারপর থেকে অধিনায়কের পদ শূন্য ছিল। মঙ্গলবার ক্রিকেট অস্ট্রেলিয়া কামিন্সের উপরই ওয়ানডের ভরসা রাখার কথা জানিয়েছে।

ফিঞ্চের কাছ থেকে দায়িত্ব পাওয়ার বিচারে কয়েকজনের নাম এসেছিল। বর্তমান সহ-অধিনায়ক অ্যালেক্স ক্যারি আলোচনায় ছিলেন। বল টেম্পারিং কাণ্ডে ডেভিড ওয়ার্নার নেতৃত্বের নিষেধাজ্ঞায় আছেন, সেটি প্রত্যাহারের আলোচনা ছিল। মিচেল মার্শকেও ওয়ানডে অধিনায়ক হিসেবে দেখছিলেন অনেকে।

অধিনায়কত্ব পাওয়ার পর কামিন্স বলেছেন, ‘আমি ফিঞ্চির (ফিঞ্চ) অধীনে খেলা উপভোগ করেছি। তার নেতৃত্ব থেকে প্রচুর পরিমাণে শিখেছি। আমরা অত্যন্ত সৌভাগ্যবান। কারণ ওয়ানডে স্কোয়াডে অভিজ্ঞতাসম্পন্ন অনেক খেলোয়াড় আছে।’

কামিন্সকে সম্প্রতি ওয়ানডে দল থেকে নিয়মিত বিশ্রাম দেয়া হয়েছে। কয়েকদিন আগে অজি পেসার বলেছিলেন, তিনি বিশ্বাস করেন ওয়ানডে অধিনায়কত্বের জন্য কাজটা ভাগাভাগির ব্যবস্থা থাকলে তা পরিচালনা করা যেতে পারে।

ক্রিকেট অস্ট্রেলিয়ার নির্বাচকদের চেয়ারম্যান জর্জ বেইলি নিশ্চিত করেছেন, কামিন্সকে বিশ্রাম দেয়া হলে একাধিক খেলোয়াড় সম্ভবত বিভিন্ন ম্যাচে দলের নেতৃত্ব দিতে পারেন।

Reneta

নভেম্বরের শেষদিকে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। যদি তারা টি-টুয়েন্টি বিশ্বকাপের ফাইনালে পৌঁছায়, তাহলে অ্যাডিলেডের উদ্বোধনী ওয়ানডের আগে ক্যাঙ্গারুরা মাত্র তিন দিনের বিরতি পাবে। তার কয়েকদিন পরই গ্রীষ্ম মৌসুমে টেস্টে দলটি ব্যস্ত সময় পার করবে। ইংল্যান্ডের পর আগামী বছরের মার্চের শেষে ভারত ও আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ তাদের।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অস্ট্রেলিয়াকামিন্সক্রিকেট অস্ট্রেলিয়াটি-টুয়েন্টি অস্ট্রেলিয়াটি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২২সিএ
শেয়ারTweetPin

সর্বশেষ

আমাদের স্বাভাবিক খেলাটা খেলতে পারিনি: বাটলার

জুন ১, ২০২৬

আফঈদাকে না খেলানো ভুল হয়েছে: বাটলার

জুন ১, ২০২৬

চ্যাম্পিয়ন পিএসজিকে নেচে-গেয়ে বরণ করে নিলো প্যারিস

মে ৩১, ২০২৬

মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় ভোগান্তিতে পড়তে হয় যাত্রীদের

মে ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

আবারও বাড়ল জ্বালানি তেলের দাম

মে ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT