বাংলাদেশ

শ্রমিক আন্দোলন ও রাজনৈতিক অস্থিরতায় স্থগিত মজুরি বোর্ডের সভা

শ্রমিক আন্দোলন ও রাজনৈতিক অস্থিরতায় স্থগিত মজুরি বোর্ডের সভা

ছবি: সংগৃহীত

পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে গঠিত মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিত করা হয়েছে। চলমান শ্রমিক আন্দোলন, রাজনৈতিক অস্থিরতা ও শ্রম পরিস্থিতির উন্নতি না হওয়ায় সভা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) সকালে বোর্ডের চেয়ারম্যান সভা স্থগিতের বিষয়টি জানিয়েছেন বলে জানান শ্রমিক নেতা ও নিম্নতম মজুরি বোর্ডের শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার। এছাড়া সভার নতুন তারিখ নির্ধারণ করে শিগগিরই সংশ্লিষ্ট ব্যক্তিদের জানিয়ে দেওয়া হবে।

বাবুল আখতার বলেন, সভা স্থগিতের পেছনে কয়েকটি কারণ উল্লেখ করেছেন চেয়ারম্যান। এর মধ্যে রয়েছে চলমান শ্রমিক আন্দোলন বন্ধ না হওয়া ও সামগ্রিকভাবে কাজের পরিস্থিতির উন্নতি না হওয়া, রাজনৈতিক অস্থিরতা ও শ্রমিক পক্ষের স্থায়ী প্রতিনিধি আনোয়ার হোসাইনের অসুস্থতা।

পোশাকশ্রমিকেরা মজুরি বৃদ্ধির দাবিতে গত মাস থেকে আন্দোলন করে আসছেন। তাদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে গত ১ নভেম্বর নিম্নতম মজুরি বোর্ড গঠন করে সরকার।

এদিকে, অতীতের পাঁচটি মজুরি বোর্ডের অভিজ্ঞতায় দেখা গেছে, শ্রমিকপক্ষ যে পরিমাণ মজুরি দাবি করেছে, মালিকপক্ষের প্রস্তাব ছিল তার অর্ধেক বা তারও কম। শ্রমিকদের প্রত্যাশার তুলনায় মালিকদের প্রস্তাব অনেক কম হওয়ায় প্রতিবারই অসন্তোষ ও বড় ধরনের আন্দোলন তৈরি হয়েছে। পরে শ্রমিকদের ধারাবাহিক আন্দোলন ও আলোচনার মাধ্যমে দর-কষাকষির পর প্রাথমিক প্রস্তাবের চেয়ে বেশি মজুরি দিতে সম্মত হয়েছেন মালিকেরা।

বিষয়:তৃতীয় সভা পোশাকশ্রমিক মজুরি বোর্ড স্থগিত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…