চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শ্বাসরুদ্ধকর ম্যাচে শেষ হাসি অস্ট্রেলিয়ার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৩০ অপরাহ্ণ ০৬, সেপ্টেম্বর ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

২৩৩ রানের মাঝারি লক্ষ্য তাড়ায় ৪৪ রানেই ৫ উইকেট নেই অস্ট্রেলিয়ার। ট্রেন্ট বোল্ট ও ম্যাট হেনরির তোপের মুখে অজিদের জয়টা তখন দুঃসাধ্যই মনে হচ্ছিল। নাটকের পরের অংশের চমক ছিল ক্যামেরন গ্রিন ও অ্যালেক্স ক্যারির ঝুলিতে। দুই ব্যাটারের তাণ্ডবে ৫ ওভার হাতে রেখেই সিরিজের প্রথম ওয়ানডে জিতে নিয়েছে অ্যারন ফিঞ্চের দল।

কেয়ার্নসে মঙ্গলবার তিন ওয়ানডের সিরিজে প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ২ উইকেটে জিতেছে অস্ট্রেলিয়া। ৮৯ রানে অপরাজিত থেকে ম্যাচসেরা ক্যামেরন গ্রিন।

টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই মার্টিন গাপটিলের উইকেট হারায় নিউজিল্যান্ড। ১৯ বলে ৬ রান করে সাজঘরে ফেরেন অভিজ্ঞ ওপেনার। শুরুর ধাক্কা সামলে দলকে শক্ত অবস্থানে নিয়ে যান কেন উইলিয়ামসন এবং ডেভন কনওয়ে। দুজনই অল্পের জন্য হাফ-সেঞ্চুরি পাননি।

কনওয়ে সাজঘরে ফিরেছেন ৪৬ রান করে। অধিনায়কের ব্যাট থেকে এসেছে ৪৫ রান। দুর্দান্ত ব্যাটিং করা টম ল্যাথামকে ৪৩ রানে ফেরান গ্লেন ম্যাক্সওয়েল। বাঁহাতি ব্যাটারের বিদায়ের পর আর কেউই থিতু হতে পারেননি উইকেটে।

দ্রুত সাজঘরে ফিরেছেন জিমি নিশাম ও মিচেল স্যান্টেনাররা। মাত্র ১৩ রানের ব্যবধানে ৩ উইকেট হারিয়ে ফেলা নিউজিল্যান্ড নির্ধারিত ৫০ ওভারে ২৩২ রানের বেশি যেতে পারেনি।

অজিদের হয়ে ৫২ রানে ৪ উইকেট শিকার করে সেরা বোলার গ্লেন ম্যাক্সওয়েল। তিন উইকেট নিয়েছেন জশ হ্যাজেলউড। একটি করে উইকেট গেছে মিচেল স্টার্ক ও অ্যাডাম জাম্পার ঝুলিতে।

Reneta

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই বোল্ট-হেনরির তোপে পড়ে অস্ট্রেলিয়া। শুরুটা অধিনায়ককে দিয়ে। ৫ রান করে বোল্টের বলে এলবিডব্লিউ হন ফিঞ্চ। ১ রান করে ফেরেন স্টিভেন স্মিথ। চার নম্বরে নেমে রানের খাতাই খুলতে পারেননি মার্নাস লাবুশেন।

স্মিথ-লাবুশেনদের পথে হেঁটেছেন মার্কাস স্টয়নিসও। অভিজ্ঞ ডেভিড ওয়ার্নার উইকেটে থিতু হয়েও সাজঘরে ফিরেছেন ২০ রান করে। ষষ্ঠ উইকেটে গ্রিন আর ক্যারির ব্যাটে খেলায় ফেরে অজিরা।

৮৫ রান করে ফার্গুসনের বলে ক্যাচ দিয়ে ফেরেন ক্যারি। পরে ৫ রানের ব্যবধানে আরও ২ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে অস্ট্রেলিয়া। চাপ সামলে নেন গ্রিন। অপরাজিত থেকে দলকে নিয়ে যান জয়ের বন্দরে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উইলিয়ামসনগ্রিনবোল্টলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

৩২ যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসর

জুলাই ২৭, ২০২৬

ফাইনালের পর আর্জেন্টিনার পিঠ ঘুরিয়ে দাঁড়িয়ে থাকার ব্যাখ্যা দিলেন মার্টিনেজ

জুলাই ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

মামলা প্রত্যাহার না হলে আবার বিক্ষোভের হুমকি ককরোচ জনতা পার্টির

জুলাই ২৭, ২০২৬

কাভা কাপের সেমিতে বাংলাদেশের প্রতিপক্ষ উজবেকিস্তান

জুলাই ২৭, ২০২৬

সঠিক বিচার চাই, এর শেষ দেখে ছাড়বো: স্নিগ্ধা

জুলাই ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT