চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্রাইস্টচার্চে ব্যাটিং ধসে কোনো ‘উদ্বেগ’ নেই নিউজিল্যান্ডের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৩৯ অপরাহ্ণ ০৮, মার্চ ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

ঘরের মাঠেও অস্ট্রেলিয়ার সঙ্গে পেরে উঠছে না নিউজিল্যান্ড। ওয়েলিংটনে সিরিজের প্রথম টেস্টে হারের পর দ্বিতীয়টিতেও ছন্দে নেই দল। প্রথম ইনিংসে ১৬২ রানে গুটিয়ে গেছে টিম সাউদির দল। এ নিয়ে টানা তিন ইনিংসে ২০০ রানের আগেই অলআউট হয়েছে কিউইরা। তাতে অবশ্য উদ্বেগের কিছু দেখছেন না স্বাগতিক পেসার ম্যাট হেনরি। 

ব্যাটারদের দিকে দোষ দিতে নারাজ ৩২ বর্ষী হেনরি। বলেছেন, ‘এটি কোনো উদ্বেগের বিষয় নয়। আমাদের ব্যাটিং লাইন-আপের দিকে তাকালেই বোঝা যাবে। আমরা বিশ্বমানের খেলোয়াড় পেয়েছি। তারা বেশ কয়েক বছর ধরে দুর্দান্ত পারফর্ম করে যাচ্ছেন। ভবিষ্যতেও তারা যে আরও দুর্দান্ত হবে তাতেও আমার কোন সন্দেহ নেই।

‘এটা টেস্টের ম্যাচের প্রথম দিন। দিনটি ছিল কেবল বোলারদের। অস্ট্রেলিয়ার বিশ্বমানের খেলোয়াড় রয়েছে। আপনি যখন বিশ্বমানের পারফরমারদের সঙ্গে খেলবেন, তখন যেকোনো কিছুই ঘটতে পারে। মাঝে মাঝে তাদেরও দিন থাকে।’

দিনের শুরুতে কেন উইলিয়ামসন ও টিম সাউদিকে নিউজিল্যান্ডের খেলোয়াড়রা স্বাগত জানায়। বর্তমান অধিনায়ক সাউদি ও সাবেক অধিনায়ক উইলিয়ামসন এই ম্যাচ দিয়ে শততম টেস্টের মাইলফলক ছুঁয়েছেন। এমনকি এই ম্যাচের মধ্য দিয়ে আম্পায়ারিং ক্যারিয়ারকে বিদায় জানাবেন মরিস এরাসমাস। ম্যাচের শুরুতে তাকেও গার্ড অব অনার দেন দু’দলের খেলোয়াড়রা।

ক্রাইস্টচার্চ টেস্টের প্রথম দিন শেষে কিউইদের ১৬২ রানে গুঁড়িয়ে দিয়ে অবশ্য নিজেরাও খুব বেশি স্বস্তিতে নেই। ১২৪ রানে ৪ উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া। জশ হ্যাজলউড নিলেন ৫ উইকেট আর কিউইদের বিপক্ষে ৩ উইকেট নিয়ে মিচেল স্টার্ক হয়ে গেলেন অস্ট্রেলিয়ান পেসারদের মধ্যে টেস্টে দ্বিতীয় ও সবমিলিয়ে চতুর্থ সর্বোচ্চ উইকেটশিকারী। বর্তমানে স্টার্কের উইকেট সংখ্যা ৩৫৭ উইকেট। তার উপরে পেসারদের মধ্যে শুধু আছেন বহু আগেই অবসরে যাওয়া গ্লেন ম্যাকগ্রা। টেস্টে তিনি পেয়েছিলেন ৫৬৩ উইকেট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড সিরিজমরিস এরাসমাসম্যাট হেনরিলিড স্পোর্টসস্টার্কহ্যাজলউড
শেয়ারTweetPin

সর্বশেষ

টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে শেষ ষোলোতে প্যারাগুয়ে

জুন ৩০, ২০২৬

৯৫ মিনিটে মার্তিনেল্লির গোল, জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল

জুন ৩০, ২০২৬

ভেনেজুয়েলায় ভূমিকম্পে স্ত্রী-দুই সন্তান হারালেন আর্জেন্টাইন ফুটবলার

জুন ৩০, ২০২৬

কাইশু সানোর গোলে প্রথমার্ধে এগিয়ে জাপান

জুন ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

দোহায় যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা ঘিরে ভিন্নমুখী অবস্থান

জুন ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT