চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওয়ানডেতে আগের যত বিশ্বচ্যাম্পিয়ন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৫৮ পূর্বাহ্ণ ১৯, নভেম্বর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A
অস্ট্রেলিয়া ক্রিকেট দল বিশ্বকাপ জিতেছে, উল্লাসে ভাসছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতে পর্দা নামার অপেক্ষায় ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরের। শিরোপা নির্ধারণী ম্যাচে দুবারের বিশ্বচ্যাম্পিয়ন ভারতের মুখোমুখি হচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। আজ দুপুর আড়াইটায় ফাইনাল মহারণের আগে দেখে নেয়া যাক আগের ১২ আসরে চ্যাম্পিয়নের তকমা গায়ে লাগিয়েছিল যারা।

ওয়ানডে বিশ্বকাপে আগের ১২ আসরের মধ্যে ভারত ও অস্ট্রেলিয়াই ট্রফি নিয়েছে ৭ বার। ২০২৩ সালের দুই ফাইনালিস্ট ছাড়াও ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান, শ্রীলঙ্কা ও ইংল্যান্ড পেরেছে বিশ্বচ্যাম্পিয়ন হতে।

১৯৭৫ সালে গড়িয়েছিল প্রথম বিশ্বকাপ আসর। ইংল্যান্ডের লর্ডসে আটটি দল নিয়ে আয়োজিত বিশ্ব ক্রিকেটের প্রথম আসরে শিরোপা লড়াইয়ে মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজ। ১৭ রানে অজিদের হারিয়ে প্রথম দল হিসেবে বিশ্বচ্যাম্পিয়ন হয় এবারের বিশ্বকাপে সুযোগ না পাওয়া ওয়েস্ট ইন্ডিজ। এমনকি ১৯৭৯ সালে পরের বিশ্বকাপেও চ্যাম্পিয়ন হয় ক্যারিবীয় দল। লর্ডসে স্বাগতিক ইংল্যান্ডকে হারিয়ে ইতিহাসের পাতায় নাম লেখান গর্ডন গ্রিনিজ-ভিভ রিচার্ডস।

১৯৮৩ সালে বিশ্বকাপের তৃতীয় আসরেও ফাইনালে উঠেছিল ওয়েস্ট ইন্ডিজ। ভারতের কাছে ৪৩ রানে হেরে মাঠ ছাড়ে ক্লাইভ লয়েড বাহিনী। এরপর ১৯৮৭ সালে চতুর্থ ওয়ানডে বিশ্বকাপে ইংল্যান্ডের স্বপ্ন ভেঙে প্রথমবার শিরোপা ঘরে তোলে অস্ট্রেলিয়া। সেবার ভারতের ইডেন গার্ডেন্সে হয়েছিল শিরোপা নির্ধারণী ম্যাচ। ১৯৯২ বিশ্বকাপে আবারও সেই ইংল্যান্ডের স্বপ্ন ভেঙে চ্যাম্পিয়ন হয় পাকিস্তান।

১৯৯৬ সালে অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় শ্রীলঙ্কা। হতাশা ভুলে ঘুরে দাঁড়িয়ে ১৯৯৯ থেকে টানা তিনটি আসরে শিরোপা নিজেদের করে নেয় অজি দল। ২০১১তে মুম্বাইয়ের ওয়াংখেড়েতে নিজেদের দ্বিতীয় শিরোপা জেতে টিম ইন্ডিয়া। ফাইনালে শ্রীলঙ্কাকে হারায় ৬ উইকেটে।

২০১৫তে নিজেদের পঞ্চম শিরোপা ঘরে তোলে বিশ্ব ক্রিকেটে সর্বোচ্চ পাঁচ শিরোপাধারী অস্ট্রেলিয়া। ২০১৯ সালে ৪৪ বছরের আক্ষেপ ঘুচিয়ে প্রথম শিরোপার স্বাদ পায় বিশ্ব ক্রিকেটের জনক হিসেবে পরিচিত ইংল্যান্ড।

ট্যাগ: অস্ট্রেলিয়াওয়ানডে বিশ্বকাপ ২০২৩ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ সেমিলিডওয়েস্ট ইন্ডিজনরেন্দ্র মোদী স্টেডিয়ামেপাকিস্তানলিড স্পোর্টসশ্রীলঙ্কা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ইসরায়েলি জিম্মিদের ফেরাতে কোনো যুদ্ধবিরতি চুক্তি হয়নি: নেতানিয়াহু

পরবর্তী

চট্টগ্রামে ‘সালমা আদিল ফাউন্ডেশন’র শিক্ষা সহায়ক কর্মসূচি

পরবর্তী
শিক্ষা সহায়তা প্রদান অনুষ্ঠানে অংশগ্রহণকারী ব্যক্তিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রামে ‘সালমা আদিল ফাউন্ডেশন’র শিক্ষা সহায়ক কর্মসূচি

নিকারাগুয়ার মিস ইউনিভার্স বিজয়ী হাসিমুখে ফুলের তোড়া হাতে. Channel i News - চ্যানেল আই নিউজ

মিস ইউনিভার্সের মুকুট জিতলেন নিকারাগুয়ার প্রতিযোগী

সর্বশেষ

এবার চ্যানেল আইয়ে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’

আগস্ট ২৬, ২০২৬

বিয়ের গুঞ্জন ছড়াতেই সরব প্রভা

আগস্ট ২৫, ২০২৬

বঙ্গোপসাগরের নৌকা ডুবিতে নিউজিল্যান্ডের ৩ নাগরিক উদ্ধার, নিখোঁজ কিশোর

আগস্ট ২৫, ২০২৬

মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে লাখো রোহিঙ্গার সমাবেশ

আগস্ট ২৫, ২০২৬

বেআইনি না হলে গান, যাত্রা, নৌকা বাইচ বন্ধ কেন?

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT