চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আদানি গ্রুপের প্রতি কৃতজ্ঞতা জানালেন অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৩২ অপরাহ্ণ ০৪, মার্চ ২০২৩
আন্তর্জাতিক
A A

অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী টনি অ্যাবট আদানি গ্রুপের বিরুদ্ধে হিন্ডেনবার্গ রিসার্চের জালিয়াতির অভিযোগকে উড়িয়ে দিয়ে জানিয়েছেন, আদানি গ্রুপ অস্ট্রেলিয়ার প্রতি যে বিশ্বস্ততা দেখিয়েছে তাতে তিনি কৃতজ্ঞ।

এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

টনি অ্যাবট বলেন, অভিযোগ করা সহজ, তবে অভিযোগ করা হলেই তা সত্য হয় না। আইনে দোষী প্রমাণিত না হওয়া পর্যন্ত আপনি নির্দোষ। সুতরাং যদি এতে (হিন্ডেনবার্গ রিসার্চের অভিযোগে) কিছু থাকে, আমি নিশ্চিত যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখবেন।

এসময় তিনি অস্ট্রেলিয়ায় আদানি গ্রুপের বিলিয়ন ডলার বিনিয়োগের কথা উল্লেখ করে দেশটিতে কর্মসংস্থান তৈরির জন্য আদানি গ্রুপকে ধন্যবাদ জানান এবং অস্ট্রেলিয়ান কয়লার সাহায্যে ভারতের লাখ লাখ মানুষকে সর্বদা বিদ্যুৎ নিশ্চিত করার জন্য নরেন্দ্র মোদি সরকারের প্রচেষ্টার প্রতিও দৃষ্টি আকর্ষণ করেন, যা আদানি কোনো ধরণের শুল্ক পরিশোধ ছাড়াই আমদানি করে।

তিনি বলেন, আমি এই ভেবে খুবই আনন্দিত যে ‘আদানির কয়লা’ এখন ভারতের বিদ্যুতায়নে সহায়তা করবে।

নিউইয়র্কভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান হিন্ডেনবার্গ গত সপ্তাহে এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি গৌতম আদানির প্রতিষ্ঠানের বিরুদ্ধে একটি রিপোর্ট প্রকাশ করে। এতে আদানি গ্রুপের বিরুদ্ধে কর্পোরেট জগতের ইতিহাসে সবচেয়ে বড় ধোঁকাবাজির অভিযোগ আনা হয়। তাদের বিরুদ্ধে শেয়ারবাজার জালিয়াতি, কারসাজি করে শেয়ারের দাম বৃদ্ধিসহ তাদের ঋণের পরিমাণ ও তাদের ট্যাক্স হেভেন ব্যবহার নিয়েও তথ্য প্রকাশ করা হয় প্রতিবেদনটিতে। এই ঘটনার পর পরই আদানি গ্রুপের শেয়ার বাজারে বড় ধরণের ধস নামে। স্বল্পসময়ের মধ্যে আদানি গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠান ১০০ বিলিয়ন ডলারের বেশি মূল্য হারায়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আদানিআদানি গ্রুপটনি অ্যাবটহিন্ডেনবার্গহিন্ডেনবার্গ রিসার্চ
শেয়ারTweetPin

সর্বশেষ

বিসিপিএস-এর সভাপতি হলেন ডা. মওদুদ হোসেন আলমগীর

জুন ১৬, ২০২৬

সিনেপ্লেক্সের সামার ফেস্টে চলবে চার আলোচিত সিনেমা

জুন ১৬, ২০২৬

বেনজীরকে ফেরাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দুদকের অনুরোধপত্র

জুন ১৬, ২০২৬

চৌর্যবৃত্তির প্রাথমিক সত্যতা: ঢাবি অধ্যাপক রিদওয়ানুল হকের বিরুদ্ধে তদন্ত কমিটি

জুন ১৬, ২০২৬

বিশ্বকাপ ফুটবলে প্রধানমন্ত্রী কোন দলের সমর্থক!

জুন ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT