ক্রিকেট

শরীরে অভ্যন্তরীণ রক্তক্ষরণ, আইসিইউতে শ্রেয়াস

ক্রিকেটার আহত হয়ে মাঠে পড়ে আছেন, চিকিৎসার জন্য সহায়তা চাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন ক্রিকেটার আহত হয়ে মাঠে পড়ে আছেন, তার পাশে অন্য খেলোয়াড়রা রয়েছেন, পরিস্থিতি উদ্বেগজনক।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে পাঁজরে আঘাত পেয়ে অভ্যন্তরীণ রক্তক্ষরণের কারণে সিডনির এক হাসপাতালে ভর্তি করা হয়েছে ভারতের ব্যাটার শ্রেয়াস আইয়ারকে। বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন আছেন ৩০ বর্ষী ব্যাটার।

ম্যাচ চলাকালীন ব্যাকওয়ার্ড পয়েন্ট থেকে দৌড়ে গিয়ে অ্যালেক্স কেয়ারিকে আউট করতে দুর্দান্ত এক ক্যাচ নেন শ্রেয়াস। কিন্তু বলটি হাতে নেয়ার সময়ই তার বাম দিকের পাঁজরে আঘাত লাগে। ড্রেসিংরুমে ফেরার পর প্রচণ্ড অস্বস্তি বোধ করলে দ্রুত হাসপাতালে নেয়া হয় তাকে।

ভারতীয় সংবাদ মাধ্যমে খবর, পাঁজরের আঘাতের ফলে অভ্যন্তরীণ রক্তক্ষরণ ধরা পড়েছে এবং তাই তাকে জরুরি ভিত্তিতে আইসিইউতে ভর্তি করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল, শ্রেয়াস তিন সপ্তাহ মাঠের বাইরে থাকবেন, কিন্তু এখন ধারণা করা হচ্ছে সেই সময় আরও বাড়তে পারে।

সাম্প্রতিক সিরিজে ভারতের ওয়ানডে দলের সহ-অধিনায়ক ছিলেন শ্রেয়াস, শুভমান গিলের ডেপুটি হিসেবে অস্ট্রেলিয়া সফরে দায়িত্ব পালন করেন।

 

বিষয়:অস্ট্রেলিয়া ভারত শুভমান শ্রেয়াস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…