পশ্চিম তীরে সহিংসতার অভিযোগে বেশকিছু ইসরায়েলি নাগরিক এবং সংগঠনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে অস্ট্রেলিয়া।
আলজাজিরা জানিয়েছে, ফিলিস্তিনিদের বিরুদ্ধে সহিংস হামলায় অংশ নেওয়ায় সাত ইসরায়েলি ও একটি সংগঠনের ওপর আর্থিক ও ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং।
পেনি ওং বলেন, যাদের নিষেধাজ্ঞা দেয়া হয়েছে তাদের বিরুদ্ধে ফিলিস্তিনিদের মারধর, যৌন নিপীড়ন ও নির্যাতনের অভিযোগ রয়েছে। তিনি জানান, নিষেধাজ্ঞা দেওয়া সংগঠনটি একটি যুব সংগঠন, যারা ফিলিস্তিনিদের বিরুদ্ধে সহিংসতাকে উসকে দিয়েছে।
তিনি বলেন, সহিংসতায় জড়িত বসতি স্থাপনকারীদের জবাবদিহিতার আওতায় আনতে এবং চলমান বসতি স্থাপন কার্যক্রম বন্ধ করতে আমরা ইসরায়েলের প্রতি আহ্বান জানাই। এসব কর্মকাণ্ড শুধু উত্তেজনা বাড়িয়েই যায়, যা স্থিতিশীলতা আনতে ও দ্বি-রাষ্ট্রীয় সমাধানের সম্ভাবনাকে ক্ষীণ করে দেয়।








