চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইনিংস ব্যবধানে হার এড়িয়ে ৫৪ রানের লিড শ্রীলঙ্কার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৪৬ অপরাহ্ণ ০৮, ফেব্রুয়ারি ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A

ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ইনিংস ব্যবধানে হার দেখেছিল শ্রীলঙ্কা। সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে ইনিংস ব্যবধানে হারের শঙ্কা ছিল দলটির। তবে তা এড়িয়েছে। তৃতীয় দিন শেষে ৫৪ রানের লিড নিয়েছে লঙ্কানরা।

গল টেস্টে বৃহস্পতিবার টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন লঙ্কান অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভা। ব্যাটে নেমে ৯৭.৪ ওভারে সব উইকেট হারিয়ে ২৫৭ রানের পুঁজি পায় স্বাগতিক দল। জবাবে নেমে ১০৬.৪ ওভারে ৪১৪ রানে থামে অস্ট্রেলিয়া। ১৫৭ রানে পিছিয়ে থেকে ব্যাটে নেমে ৮ উইকেটে ২১১ রান করে তৃতীয় দিন শেষ করেছে তারা। ৫৪ রানের লিড নিয়ে চতুর্থদিন ব্যাটে নামবেন ৪৮ রান করা কুশল মেন্ডিস। তার সঙ্গী হবেন নিশান পেরিস অথবা লাহিরু কুমারা।

স্টিভেন স্মিথ ও অ্যালেক্স ক্যারির সেঞ্চুরিতে ৩ উইকেটে ৩৩০ রান করে দ্বিতীয় শেষ করেছিল অস্ট্রেলিয়া। ৭৩ রানে এগিয়ে থেকে স্মিথ ও ক্যারি তৃতীয় দিন শুরু করেন। ২০ রান যোগ করে জুটি ভাঙে। স্মিথ ফিরে যান ১৩১ রান করেন। এরপর নিয়মিত বিরতিতেই উইকেট হারায় সফরকারী দলটি। শেষ অবধি তাদের সংগ্রহ দাঁড়ায় ৪১৪ রান। ক্যারি ১৮৮ বলে ১৫৬ রান করেন। এছাড়া বিউ ওয়েবস্টারের ব্যাট থেকে আসে ৩১ রান।

লঙ্কানদের হয়ে প্রবাথ জয়সুরিয়া ৫ উইকেট নেন। নিশান পেরিস তিনটি এবং রামেশ মেন্ডিস দুটি করে উইকেট নেন।

১৫৭ রান সামনে রেখে দ্বিতীয় ইনিংসে ব্যাটে নেমে লঙ্কান ব্যাটাররা সুবিধা করতে পারেননি। নিয়মিত বিরতিতেই উইকেট বিলিয়ে আসছেন তারা। সর্বোচ্চ ৭৬ রানের ইনিংস খেলেছেন অ্যাঞ্জেলো ম্যাথুস। এছাড়া ৪৮ রানে অপরাজিত আছেন কুশল মেন্ডিস। বাকিদের মধ্যে ধনাঞ্জয়া ডি সিলভা ২৩ রান করেন।

তৃতীয় দিনে অস্ট্রেলিয়ার হয়ে ম্যাথেউ কুহনেম্যান চার উইকেট নেন। নাথান লায়ন নেন তিন উইকেট।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়াগল টেস্টটেস্ট চ্যাম্পিয়নশিপলিড স্পোর্টসশ্রীলঙ্কাস্মিথ
শেয়ারTweetPin

সর্বশেষ

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে আজকের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

জুলাই ৮, ২০২৬
আঙ্কারায় ন্যাটো সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ন্যাটো মহাসচিব মার্ক রুটে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি শেষ, তারা অশুভ ও উম্মাদ: ট্রাম্প

জুলাই ৮, ২০২৬

রেফারি ও ভিএআরের সিদ্ধান্তগুলো কি আসলেই বিতর্কিত? ব্যাখ্যা দিলেন ইংলিশ রেফারি

জুলাই ৮, ২০২৬

নির্বাচন পর্যবেক্ষণ সংক্রান্ত সুপারিশ পর্যালোচনা করে সংস্কার বাস্তবায়নে চেষ্টা করবে ইসি

জুলাই ৮, ২০২৬

সাধারণ কর্মীর জন্য প্রধানমন্ত্রীর উপহার

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT