চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লেবাননের সঙ্গে জয়ের জন্যই খেলবে বাংলাদেশ: ক্যাবরেরা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:১৭ অপরাহ্ণ ০৬, জুন ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A

ফুটবল বিশ্বকাপ বাছাইয়ে তৃতীয় রাউন্ডে যাওয়ার আশায় বাংলাদেশের অনেক আগেই ঘটেছে ইতি। তবে ২০২৭ সালে এশিয়ান কাপে খেলার সম্ভাবনা হাভিয়ের ক্যাবরেরার শিষ্যদের টিকে রয়েছে। এক্ষেত্রে অবশ্য ফিলিস্তিন ও লেবাননের ফিরতি ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে। ক্যাবরেরা লেবাননকে হারানোর লক্ষ্যই নির্ধারণ করে রাখলেন।

বাছাইপর্বের আই-গ্রুপে পাঁচ খেলায় এক পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে বাংলাদেশ। সমান খেলায় সবকটিতে জিতে শীর্ষে থাকা অস্ট্রেলিয়ার পয়েন্ট ১৫। ফিলিস্তিন চার ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় ও লেবানন এক পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে বাংলাদেশের চেয়ে এগিয়ে থেকে তৃতীয় স্থানে রয়েছে।

ফিলিস্তিন যদি বৃহস্পতিবার রাতের খেলায় লেবাননকে হারাতে পারে, তাহলে লাল-সবুজের দলের সামনে আসবে সুযোগ। আগামী ১১ জুন অ্যাওয়ে ম্যাচে লেবাননকে হারালে এশিয়ান কাপের বাছাইয়ের পরের ধাপে খেলতে পারবে জামাল ভূঁইয়ার দল। ঘরের মাঠে মধ্যপ্রাচ্যের দলটিকে ১-১ গোলে রুখে দেয়ায় সেই আশার পালে বইছে হাওয়া।

র‍্যাঙ্কিংয়ে ১৬০ ধাপ এগিয়ে থাকা অজি দলের সামনে ঘরের মাঠে ২-০ গোলে হারলেও স্কোরলাইনকে স্বাগতিকদের জন্য স্বস্তিদায়ক বলাই যায়। ইতিবাচক ফুটবল খেলার চ্যালেঞ্জে হাভিয়ের ক্যাবরেরার শিষ্যরা রক্ষণাত্মক খেলে উন্নতির ছাপ রেখেছে। ম্যাচ শেষে তাই এই স্পেনিয়ার্ডের মুখে ছিল ফুটবলারদের প্রশংসা। একইসঙ্গে দিয়ে রাখলেন লেবাননের বিপক্ষে জয়ের লক্ষ্যের বার্তা।

‘আমি ম্যাচের ফলের দিকে খুব বেশি দৃষ্টি দিতে চাই না। লক্ষ্য ছিল উন্নতি করার। আমি মনে করি উন্নতির লক্ষ্য পূরণ হয়েছে। ম্যাচজুড়ে দুর্দান্ত রক্ষণ করে গেছে দল। বক্সে, বক্সের বাইরে, সেট পিসেও দল ভালো করেছে। তবে আমি বলব, আক্রমণে কিছুটা সমন্বয়ের অভাব ছিল আমাদের। আক্রমণের সময় আমরা ওই ভুলগুলো না করলে আরও ভালো করতে পারতাম।’

‘লেবাননের বিপক্ষে ম্যাচটা আমরা জেতার জন্যই খেলব। আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে দল যেভাবে খেলেছে, তাতে ইতিবাচক ফুটবল খেলার ব্যাপারে আশাবাদী আমি।’

Reneta

মেলবোর্নে প্রায় ছয় মাস আগে অ্যাওয়ে ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৭-০ গোলে উড়ে যায় ক্যাবরেরার শিষ্যরা। ম্যাচের আগেরদিন সংবাদ সম্মেলনে অধিনায়ক জামাল ভূঁইয়া বলেছিলেন, সেই দিনটা বাজে ছিল তা প্রমাণ সবাই দিতে চান। বসুন্ধরা কিংস অ্যারেনায় বাংলাদেশের ফুটবলাররা সেই প্রমাণ দিতে অনেকটাই সফল। এ ব্যাপারে ক্যাবরেরার ভাষ্য, ‘মেলবোর্নের চেয়ে আমরা আজ ভালো খেলেছি, এটা ইতিবাচক দিক। আমি বাংলাদেশ দলের পারফরম্যান্সে খুশি।’

লাল-সবুজের দলের শুরুর একাদশে অধিনায়ক জামাল ভূঁইয়াকে রাখা হয়নি। মিডফিল্ডার মো. সোহেল রানা চোটে পড়ে ৫২ মিনিটে স্ট্রেচারে মাঠ ছাড়েন। তার বদলি হিসেবে জামালকে নামানো হয়। ক্যাবরেরাকে এ বিষয়ে প্রশ্ন করা হলে নির্বিকার ভঙ্গিতে কারণ জানালেন।

‘এটা পুরোপুরি টেকনিক্যাল সিদ্ধান্ত। অন্যকোনো কারণ নেই। আজ যাদের আমি খেলিয়েছি, সবার পারফরম্যান্সে আমি আনন্দিত। তাদের নামিয়েছি, কারণ আমি দরকার মনে করেছি। যখন দরকার মনে করেছি, জামালকেও নামিয়েছি।’

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অস্ট্রেলিয়াক্যাবরেরাফিফাফুটবল বিশ্বকাপ-২০২৬ফুটবল বিশ্বকাপ-২০২৬ বাছাইবসুন্ধরা কিংস অ্যারেনাবাংলাদেশলিড স্পোর্টসলেবানন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

‘শিক্ষা কারিকুলামে আসছে বড় পরিবর্তন’

মে ২০, ২০২৬

সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্তিতে হাইকোর্টের বিস্ময়

মে ২০, ২০২৬
ছবি: মোসলেহ উদ্দিন আহমদ (ডিএমপি কমিশনার)।

কিশোর গ্যাং-অনলাইন জুয়া-সাইবার প্রতারণার বিরুদ্ধে ডিএমপির কঠোর বার্তা

মে ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

হজযাত্রীদেরকে ধর্ম মন্ত্রণালয়ের বিশেষ নির্দেশনা

মে ২০, ২০২৬

ট্রাম্পের ইরান যুদ্ধ নীতির বিরুদ্ধে ভোট দিলেন তার দলের ৪ সিনেটর

মে ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT