মেয়েদের ৪০০ মিটার ফ্রিস্টাইল সাঁতারে সোনা জিতেছে অস্ট্রেলিয়া। ইভেন্টে জয়ী অজি মেয়েদের ঘিরে ‘আবেদনময়ী’ মন্তব্য করেছিলেন সম্প্রচার মাধ্যম ইউরোস্টারের এক ধারাভাষ্যকার। তাকে বহিষ্কার করা হয়েছে।
ইউরোস্টারের ওই ধারাভাষ্যকারের নাম বব ব্যালার্ড। শনিবার রাতের ইভেন্টে মন্তব্যটি করেছিলেন তিনি। যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ব্যালার্ডকে বলতে শোনা যায়, ‘ভালো, মেয়েরা মাত্র শেষ করল। আপনি জানেন মেয়েরা কী পছন্দ করে, চারপাশে ঘোরাঘুরি, মেকাপ করে বেড়ানো।’
ইউরোস্টার বিবৃতিতে বলেছে, ‘গত রাতে ইউরোস্টারের একটি ইভেন্ট সম্প্রচারে ধারাভাষ্যকার বব ব্যালার্ড একটি অপ্রয়োজনীয় মন্তব্য করেছেন। বিষয়টির ইতি টানতে আমাদের ধারাভাষ্যকার রোস্টার থেকে তৎক্ষণাৎ তাকে প্রত্যাহার করা হয়েছে।’
ইউরোস্টারের এমন পদক্ষেপের পর অবশ্য ব্যালার্ডের থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।








