চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইন্দোর টেস্টে নেই কামিন্স, অধিনায়ক স্মিথ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:০৩ অপরাহ্ণ ২৪, ফেব্রুয়ারি ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে উল্লাসে ভাসছেন, একজোড়া ক্রিকেট খেলা দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স জরুরি খবরে ভারত সিরিজের মাঝেই দেশে ফিরে যান। ১ মার্চ ইন্দোরে গাভাস্কার-বোর্ডার ট্রফির তৃতীয় টেস্টের আগে দলের সঙ্গে যোগ দেয়ার কথা থাকলেও মায়ের গুরুতর অসুস্থতার কারণে তার ফেরা ও খেলা হচ্ছে না।

ভারতে ফিরে আসার জন্য কামিন্স বুকিং দিয়েছিলেন প্লেনের টিকিটও। শেষপর্যন্ত মায়ের কাছে থাকার সিদ্ধান্ত নিয়েছেন।

নিয়মিত অধিনায়ক তৃতীয় টেস্টে না থাকায় স্টিভেন স্মিথের কাঁধে পড়েছে নেতৃত্বভার। সহ-অধিনায়ক স্মিথ ২০২১ সালের শেষদিকে দুবার কামিন্সের অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন।

Banglabid

ইন্দোর টেস্টে না খেলা প্রসঙ্গে কামিন্স বলেছেন, ‘আমি এই সময়ে ভারতে না ফেরার সিদ্ধান্ত নিয়েছি। আমার মা অসুস্থ। মনে করি এখানে আমার পরিবারের সাথে থাকাই সবচেয়ে উত্তম।’

‘ক্রিকেট অস্ট্রেলিয়া এবং সতীর্থদের থেকে যে অকুণ্ঠ সমর্থন পেয়েছি, তার প্রশংসা করি। বিষয়টি আপনাদের বোঝার জন্য ধন্যবাদ।’

তিন ম্যাচ ওয়ানডে সিরিজেও অধিনায়ক হিসেবে কামিন্সের নাম জানানো হয়েছিল। সিরিজের চতুর্থ টেস্ট এবং ওয়ানডে সিরিজের আগে তিনি ফিরবেন কিনা সেটা নিয়েও এখন শঙ্কা।

Reneta

দিল্লি টেস্টে খেলার পর আঙুলের চোট থেকে সেরে আসা মিচেল স্টার্ক ইন্দোর টেস্টের জন্য ফিট প্রায়। লেগ স্পিনার মিচেল সোয়েপসন প্রথম সন্তানের জন্মের জন্য দ্বিতীয় টেস্টের আগে বাড়ি গেলেও ফিরছেন। ক্যামেরন গ্রিনও নিজেকে শতভাগ ফিট ঘোষণা করেছেন।

জশ হ্যাজেলউড, ডেভিড ওয়ার্নার এবং অ্যাশটন অ্যাগারও চলতি সপ্তাহে দেশে চলে গেছেন। তবে অস্ট্রেলিয়া দলে বাড়তি কোনো খেলোয়াড় ডাকেনি। নির্বাচকরা মনে করছেন, সিরিজের শেষ দুই টেস্টের জন্য পর্যাপ্ত খেলোয়াড় রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়াকামিন্সগাভাস্কার-বোর্ডার ট্রফিভারতলিড স্পোর্টসস্মিথ
শেয়ারTweetPin

সর্বশেষ

কৃষকের জন্য বাড়ছে চাষাবাদের চ্যালেঞ্জ

আগস্ট ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

মালয়েশিয়া-সৌদি ফেরত প্রবাসীদের অভিজ্ঞতায় উঠে এলো শ্রম অভিবাসনের সংকট

আগস্ট ১৩, ২০২৬

চরম দুশ্চিন্তায় লালমনিরহাটের অঞ্চলের চাষিরা

আগস্ট ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

ব্যাংক নম্বর লিখতে হবে না, এক ক্লিকেই টাকা যাবে বাংলা কিউআরে

আগস্ট ১৩, ২০২৬

কে হচ্ছেন নতুন স্বরাষ্ট্রমন্ত্রী?

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT