চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তরুণদের সুযোগ না দেয়ায় নির্বাচকদের কাঠগড়ায় তুললেন পন্টিং

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৩০ অপরাহ্ণ ১৩, আগস্ট ২০২৬
ক্রিকেট, স্পোর্টস
A A

বাংলাদেশের বিপক্ষে ডারউইন টেস্টের প্রথম দিনেই অস্ট্রেলিয়ার দল নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক অধিনায়ক রিকি পন্টিং। বিশেষ করে দীর্ঘ টেস্ট সূচির আগে তরুণদের সুযোগ না দেয়ায় নির্বাচকদের সমালোচনা করেছেন তিনি।

ডারউইনে প্রথমে ব্যাট করে মাত্র ১৯৮ রানে অলআউট হয়েছে অস্ট্রেলিয়া। হাসান মাহমুদ ৫৫ রানে ৬ উইকেট নিয়ে স্বাগতিকদের ব্যাটিংয়ে ধস নামান। জবাবে দিন শেষে ১ উইকেটে ৯৬ রান করেছে বাংলাদেশ।

অস্ট্রেলিয়ার দল নির্বাচন নিয়ে পন্টিং বলেন, ‘এটি অত্যন্ত সফল একটি ক্রিকেট দল। তবে বর্তমানে তাদের রক্ষণে কিছু ফাটল ধরেছে এবং নির্বাচকরা তাদের পরিচিত মুখগুলোর সঙ্গেই থাকার সিদ্ধান্ত নিয়েছেন। গত মৌসুমের শেষেই আমার মনে হয়েছিল, এই দুই টেস্ট ম্যাচে দুয়েকজন তরুণকে দলে অন্তর্ভুক্ত করার এখনই উপযুক্ত সময়।’

Banglabid

তরুণ ক্যাম্পবেল কেলার ও অলি পীককে দলে দেখতে চেয়েছিলেন পন্টিং। তার মতে, বাংলাদেশের বিপক্ষে সিরিজটিই তাদের সুযোগ দেওয়ার আদর্শ সময় ছিল।

‘গত বছরের শেষেই আমি বলেছিলাম, কেলার ও পীকই সেই দুজন যাদের আমি দলে দেখতে চেয়েছিলাম। দলে সেই পজিশনগুলোই ফাঁকা ছিল। কিন্তু তারা সেটি না করার সিদ্ধান্ত নিয়েছে। তবে আমার ভীতি হলো, তাহলে তারা তরুণদের কবে সুযোগ দেবে? সাউথ আফ্রিকার মাটিতে কাগিসো রাবাদা, মার্কো ইয়ানসেন ও অন্যদের বিপক্ষে কি আপনি এই তরুণদের অভিষেক করাবেন? আমার মনে হয় সেটা আরও অনেক বেশি কঠিন হবে। তাই আমার মনে হচ্ছে, এখানে একটি দারুণ সুযোগ হাতছাড়া হয়ে গেছে।’

অস্ট্রেলিয়ার ব্যাটিং ব্যর্থতায় টপ অর্ডারের ভুলও দেখছেন পন্টিং। তার ভাষায়, ‘আজ আমি যা দেখেছি, তা হলো সেই একই ভুল আবার পুনরাবৃত্তি হচ্ছে, বিশেষ করে আমাদের টপ অর্ডার ব্যাটারদের মাধ্যমে। মাঝে মাঝে যেসব বল খেলার মতো থাকে না, তাতেও রান করার একধরনের অতিরিক্ত তাড়া দেখা যায়, যার খেসারত দিতে হয়েছে ওয়েদারল্যান্ডকে।’

Reneta

মার্নাস লাবুশেনের ব্যাটিং নিয়েও সমালোচনা করেছেন তিনি, ‘আর মার্নাসের দিকে তাকালে দেখবেন, রান করার তাড়ার অভাব রয়েছে, যা তার ওপর চাপ তৈরি করে এবং বোলারদের ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখতে সাহায্য করে। গত দুই বছর ধরে আমরা তাকে যেভাবে আউট হতে দেখেছি, আজকেও ঠিক একই ভুলে সে আউট হয়েছে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়াপন্টিংবাংলাদেশলিড স্পোর্টসহাসান
শেয়ারTweetPin

সর্বশেষ

বারবার চোখ ভিজে আসছিল ইরফানের…

আগস্ট ১৪, ২০২৬

কর্নেল অলির পক্ষে কেন একজোড়া মনোনয়নপত্র?

আগস্ট ১৪, ২০২৬

থেমে গেল গল্প, চিরঘুমে নাট্যকার তানিন রহমান

আগস্ট ১৩, ২০২৬

জাহাজ শিল্পে আন্তর্জাতিক মান: টেকসই ভবিষ্যতের নতুন দিগন্ত

আগস্ট ১৩, ২০২৬

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে হলান্ডের চার স্বীকৃতি

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT