চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঋতুপর্ণা-মনিকায় মুগ্ধ চীনের কোচ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:০৯ অপরাহ্ণ ০৩, মার্চ ২০২৬
ফুটবল, স্পোর্টস
A A

চীনের কোচ আন্তে মিলিচিচ প্রথম ম্যাচে জয় পেয়ে খুশি। যদিও গোল ব্যবধান নিয়ে তার কিছুটা অতৃপ্তি আছে। তবে সেটিকে এক পাশে সরিয়ে রেখে বাংলাদেশের প্রশংসা করেছেন তিনি। বিশেষ করে গোলকিপার মিলি আক্তারকে পোস্টে দেখে কিছুটা অবাক হয়েছিলেন।

সিডনির কমনওয়েলথ ব্যাংক স্টেডিয়ামে মঙ্গলবার ‘বি’ গ্রুপের ম্যাচে চীনের বিপক্ষে ২-০তে হারে বাংলাদেশ। দুটি গোলই হজম করে প্রথমার্ধের শেষ দিকে।

ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে চীনের কোচ আন্তে মিলিচিচ বাংলাদেশের ফুটবলারদের ব্যক্তিগত নৈপুণ্যের প্রশংসা করেছিলেন। ম্যাচের পর বাংলাদেশের কোন খেলোয়াড়রা তার বিশেষ নজর কেড়েছে? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘বাংলাদেশের কয়েকজন ইন্ডিভিজুয়াল স্কিল ফুটবলার রয়েছে নাম্বার ৬ (মনিকা চাকমা), ৮ (মারিয়া মান্দা) এবং ১৭ (ঋতুপর্ণা চাকমা) দারুণ খেলেছে। বাংলাদেশের তেমন চাপ ছিল না, চাপহীনভাবে ভালোই খেলেছে।’

বাংলাদেশের নিয়মিত গোলরক্ষক রুপনা চাকমা। চীনের মতো প্রতিপেক্ষর বিরুদ্ধে তাকে একাদশেই রাখেননি কোচ বাটলার। বাংলাদেশের ফুটবলসংশ্লিষ্টদের মতো চাইনিজ কোচও এতে বিস্মিত হয়েছেন, ‘বাংলাদেশের গোলরক্ষক নির্বাচনের সিদ্ধান্তে অবাক হয়েছি। এই গোলরক্ষকও তাদের মতো (ঋতুপর্ণাদের) অসাধারণ খেলেছেন।’

‘বাংলাদেশ ইয়াং টিম। চাপহীন থেকে ফ্রি খেলেছে। আমরা এ রকমই প্রত্যাশা করেছিলাম। টুর্নামেন্টের প্রথম ম্যাচ এ রকমই হয়। আমরা জিতেছি, ক্লিনশিট রয়েছে এতে সন্তুষ্ট।’

ট্যাগ: অস্ট্রেলিয়াঋতুপর্ণাচীনবাটলারবাংলাদেশমনিকামিলিচিচমেয়েদের এশিয়ান কাপ ২০২৬লিড স্পোর্টস
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

ফেব্রুয়ারিতে সংঘবদ্ধ ধর্ষণের শিকার ১০ নারী-শিশু, খুন ৩: এইচআরএসএস

পরবর্তী

নির্বাচিত সরকারের প্রত্যাশা পূরণে পদত্যাগ করেছি: দুদক চেয়ারম্যান

পরবর্তী
দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন।

নির্বাচিত সরকারের প্রত্যাশা পূরণে পদত্যাগ করেছি: দুদক চেয়ারম্যান

মধ্যপ্রাচ্যের ১৫টি দেশ থেকে মার্কিন নাগরিকদের দেশে ফেরার নির্দেশ

সর্বশেষ

আলোচিত শিশু আছিয়া হত্যা মামলার রায় দেবে হাইকোর্ট

আগস্ট ২৫, ২০২৬

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT