ক্রিকেট

চালকের আসনে অস্ট্রেলিয়া

বাংলাদেশ ক্রিকেট দলের ব্যাটসম্যানরা মাঠে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

দর্শকদের মাঝে ক্রিকেটাররা মাঠে ব্যাটিং প্রস্তুতি নিচ্ছেন, বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা।. Channel i News – চ্যানেল আই নিউজ

অস্ট্রেলিয়াকে প্রথম ইনিংসে ৪১৬ রানে অলআউট করে ব্যাটে নেমে আক্রমণাত্মক বাজবল ক্রিকেট খেলতে থাকে ইংল্যান্ড। তবে আকস্মিক ব্যাটিং ধসে ৩২৫ রানে থেমেছে ইংল্যান্ডের ইনিংস। পরে উসমান খাজার অপরাজিত ফিফটিতে লর্ডস টেস্টে অজিরা চালকের আসনে বসেছে।

বৃষ্টির কারণে তৃতীয় দিনের খেলা শেষ সেশনে বেশিক্ষণ হয়নি। খেলা শেষের আগে ক্যাঙ্গারুদের স্কোর ছিল ২ উইকেটে ১৩০ রান। ইংলিশদের চেয়ে তারা ২২১ রানে এগিয়ে আছে। খাজা ১২৩ বলে ১০ চারে ৫৮ ও স্টিভেন স্মিথ ২৪ বলে এক চারে ৬ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করবেন।

শুক্রবার অ্যাশেজ সিরিজের দ্বিতীয় টেস্টে ৪ উইকেটে ২৭৮ রান নিয়ে ইংল্যান্ড তৃতীয় দিনের খেলা শুরু করে। প্রথম সেশনে বোর্ডে মাত্র ৪৭ রান তুলে শেষ ৬ উইকেট হারিয়ে স্বাগতিকরা অলআউট হয়।

থ্রি লায়ন্সদের অধিনায়ক বেন স্টোকস ১৭ রান করে ক্যামেরন গ্রিনের তালুবন্দি হন। হ্যারি ব্রুক ৬৮ বলে ৪টি চারে ৫০ রান করে মিচেল স্টার্কের বলে ক্যাচ দিয়ে ফেরেন। উইকেটরক্ষক ব্যাটার জনি বেয়ারস্টো ১৬ রান করে জশ হ্যাজেলউডের শিকার হন। এরপর দ্রুতই অলি রবিনসন, স্টুয়ার্ট ব্রড ও জশ টাং সাজঘরে ফিরলে ইংল্যান্ডের প্রথম ইনিংস শেষ হয়।

অস্ট্রেলিয়ার পক্ষে স্টার্ক তিনটি এবং হ্যাজেলউড ও ট্রাভিস হেড দুটি করে উইকেট নেন।

লাঞ্চ বিরতির আগেই অজিরা অল্প সময়ের জন্য ব্যাট করতে নামে। পরে ওপেনিং জুটিতে ৬৩ রান যোগ করেন খাজা ও ডেভিড ওয়ার্নার। ২৫ রান করে টাংয়ের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে ওয়ার্নার ড্রেসিংরুমে ফেরেন।

দ্বিতীয় উইকেটে ৬০ রানের জুটি গড়েন খাজা ও মার্নাস লাবুশেন। পেসার জেমস অ্যান্ডারসনের বলে ৫ চারে ৩০ রান করে ব্রুকের হাতে ক্যাচ দিয়ে লাবুশেন ফেরেন।

বিষয়:অস্ট্রেলিয়া অ্যাশেজ সিরিজ ইংল্যান্ড খাজা লর্ডস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…